চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ন ১৬, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি গড়লেন নাজমুল হোসেন শান্ত। আগে এই অর্জনে একমাত্র বাংলাদেশি ছিলেন মুমিনুল হক। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন তিনি।

মুমিনুলের ৫ বছর পর মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৬ রান করেন ওয়ানডে স্টাইলে খেলে। দ্বিতীয় ইনিংসেও দেখান সেই ধারাবাহিকতা। মাত্র ১১৫ বলে ১৩টি চারে ছুঁয়ে ফেলেন তিনঅঙ্ক।

দুর্ভাগ্য জাকির হাসানের। সেঞ্চুরির আশা জাগিয়ে ৭১-এ রানআউট হন এ তরুণ। ভাঙে ১৭৩ রানের দ্বিতীয় উইকেট জুটি।

মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২০৭ রান। লিড সাড়ে চারশর কাছাকাছি। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৩৮২ রান। জবাবে দেড়শর আগেই গুটিয়ে যায় আফগানিস্তান। ২৩৬ রানের লিড পায় লিটন দাসের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোড়া সেঞ্চুরিটেস্টবাংলাদেশ-আফগানিস্তানলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

কনকচাঁপাকে আজীবন সম্মাননা, বিশেষ সম্মাননা পাচ্ছেন কাঙ্গালিনী সুফিয়া

এপ্রিল ৫, ২০২৬

যশোরে এক রাতের চুরিতে অনিশ্চয়তায় ৬শ’ বিঘা জমির ধান চাষ

এপ্রিল ৫, ২০২৬
অস্কার

হৃদরোগের কারণে অবসর নিলেন ব্রাজিলের অস্কার

এপ্রিল ৫, ২০২৬

শপিংমল ও দোকান বন্ধের সময় সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

এপ্রিল ৫, ২০২৬

পুকুর থেকে উদ্ধার ব্যারেলভর্তি জ্বালানি তেল

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT