চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তনু কায়সারের স্মরণ সভা অনুষ্ঠিত

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১১:১৭ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শান্তনু কায়সারকে স্বরণ করছেন আহমদ মাজহার।

শান্তনু কায়সারকে স্বরণ করছেন আহমদ মাজহার।

বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত প্রাবন্ধিক সাহিত্য সমালোচক শান্তনু কায়সার ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন। গতকাল শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেট শর্টফিল্ম ফোরাম মিলনায়তনে আয়োজন করা হয় স্মরণ সভা। এর আয়োজক ছিল বইনিউজ টোয়েন্টিফোর ডটকম। এতে অংশ নেন প্রাবন্ধিক আহমদ মাজহার, সাংস্কৃতিকর্মী আশরাফ সিদ্দিকি, শিক্ষাবিদ মোরশেদ হাসান, লেখক শাখাওয়াত টিপু প্রমুখ।

শান্তনু কায়সারকে স্মরণ করতে গিয়ে আহমেদ মাহজার বলেন, ‘শান্তনু কায়সার বাংলার মাটি থেকে জন্ম নেওয়া লেখকদের স্বরূপ সন্ধান করেছেন। গতানুগতিক নাট্যধারার বাইরে ভেবেছেন। মননশীল কবিসত্বা দিয়ে নজরুলকে সজীব ও সেরা সৃষ্টিশীল মানুষ হিসেবে দেখিয়েছেন। তিনি সৎ ও স্বনিষ্ঠ ছিলেন। আর আমাদের সমাজে সৎ ও স্বনিষ্ঠ মানুষের কদর কমছে। শান্তনু কায়সার ও প্রাপ্য কদর পাননি।’ ঢাকামুখী লেখকদের জোয়ারে গা না ভাসিয়ে শান্তনু কায়সার কুমিল্লায় থেকে সাহিত্য চর্চা করেছেন। যা বাংলা সাহিত্যে বিরল বলে মনে করেন আহমদ মাজহার।

আশরাফ সিদ্দিকি বলেন, ‘শান্তনু কায়সার ছিলেন আপাদ মস্তক সাহিত্য সমালোচক। বাংলা সমালোচনা সাহিত্যে তার অবদান এত বেশি যে বলে বোঝানো যাবে না। সুধিবাদীদের পক্ষে না থাকায় তাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি।’

Banglabid

লেখক শাখাওয়াত টিপু বলেন, ‘শান্তনু কায়সার সমাজ সচেতনতার জায়গা থেকে সাহিত্যকে দেখতেন। সমাজের অন্তর্গত রূপ থেকে সাহিত্যকে বের করে আনার চেষ্টা করেছেন আজীবন। তিনি চেয়েছিলেন সমাজও তার মতো করে মানুষকে দেখুক। তার নাটকে, গল্পে, প্রবন্ধে গ্রামের সাথে শহরের যোগসূত্র লক্ষ করা যায়।

শান্তনু কায়সার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাচানামেঘ গ্রামে ১৯৫০ সালের ৩০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা সিরাজুল হক ও মা মাকসুদা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে অধ্যাপনা শুরু করেন।  বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে অবসরের পর তিনি কুমিল্লা নগরীতে বসবাস করতেন। অবসর সময়টা তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন। শান্তনু কায়সারের প্রকাশিত বইয়ের সংখ্যা ৪৫টি। জীবনের বিভিন্ন সময় তিনি কুমিল্লা সরকারি কলেজ, জামালপুর জাহেদা সাফির মহিলা কলেজ, লক্ষ্মীপুর চর আলেকজান্ডার কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া অধ্যাপনা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। শওকত ওসমান, বঙ্কিমচন্দ্র, তৃতীয় মীর তার উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ।

ছবি : সাকিব উল ইসলাম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শান্তনু কায়সার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক ৩টি প্ল্যাটফর্মে ‘শুনতে কি পাও’

পরবর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণিসম্পদমন্ত্রীকে ঠেকাতে হরতাল, প্রশাসনের ১৪৪ ধারা

পরবর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণিসম্পদমন্ত্রীকে ঠেকাতে হরতাল, প্রশাসনের ১৪৪ ধারা

নেইমার

বার্নাব্যুতে থাকছেন নেইমার

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT