চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব-বুবলীর ‘একটু প্রেম দরকার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

‘মাননীয় সরকার একটা প্রেম দরকার’। এই নামেই ছবির মহরত অনুষ্ঠিত হয়েছিলো। কিন্তু সিনেমা করতে এসে পাল্টে গেল ছবির নাম। ‘মাননীয় সরকার একটা প্রেম দরকার’ নাম পাল্টিয়ে হয়ে গেল ‘একটু প্রেম দরকার’!

চলচ্চিত্রের আলোচিত শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ছবি এটি। ছবির পরিচালক শাহীন সুমন। নাম পাল্টানো নিয়ে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানান তিনি।

গত ২৬ জুন রাজধানীর ওয়েস্টিনে আনুষ্ঠানিক মহরত হয়েছিল ‘মাননীয় সরকার একটা প্রেম দরকার’ ছবির। তারপর এই নাম নিয়ে একাধিক কারণে ছবির শুটিং শুরু করতে দেরী হয়। শেষ পর্যন্ত গেল মাসের শেষের দিকে ছবির শুটিং হয়। তবে ‘মাননীয় সরকার একটা প্রেম দরকার’ নাম বাদ পরিবর্তন করা হয়।

পরিচালক শাহীন সুমন বলেন, শুধু নাম নয়, পুরোপুরি গল্পও পাল্টানো হয়েছে। বর্তমানে টানা শুটিং চলছে। খুব ভাল ভাবেই কাজ করছি। এই নামটাই পারফেক্ট মনে হয়েছে।

তিনি বলেন, আমার ক্যারিয়ারে ৪৯টি ছবি পরিচালনা করলেও মুক্তি পেয়েছে ৪৪টি ছবি। সবগুলো ছবির চেয়ে এটিকে এগিয়ে রাখবো। গল্প, টেকনিক্যাল সাপোর্ট, প্রযুক্তির ব্যবহার, শিল্পী, বাজেট সবকিছু থেকেই এগিয়ে থাকবে আমার এই ছবি। শাহীন সুমন বলেন, আধুনিক প্রযুক্তি যা কিছু আছে, সব ইকুয়েপমেন্ট এই সিনেমায় ব্যবহার করছি।

শাহীন সুমন বলেন, শুটিং শেষ হলে পোস্ট প্রোডাকশনের সবকাজ দেশের বাইরে থেকে করাবো। যাতে ছবি দেখার পর দর্শক না বলে সেকেলে! এজন্য আলাদা বাজেট রাখা হয়েছে। বাজেট স্বল্পতার কারণে এসব কাজ দেশ থেকেই করা হয়। কিন্তু এই ছবির জন্য হিউজ বাজেট রেখেছি।

Reneta

জনপ্রিয় এই চিত্রপরিচালকের ভাষ্য, বাজেট, ইনস্ট্রুমেন্ট না দিয়ে অনেকেই বলেন এদেশের পরিচালকরা আধুনিক ছবি বানাতে পারে না। আমাকে এই ছবির জন্য পর্যাপ্ত বাজেট দেয়া হয়েছে, সুতরাং আমি এবার দেখিয়ে দেব। কাজটা শেষ করে দর্শকদের কাছে পৌঁছে দেই, তারপর তারাই বিচার করবেন ছবি কেমন হয়েছে।

বসগিরি, শুটার, অহংকার, রংবাজ, চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্ল্যা মাইয়া, সুপার হিরো, ক্যাপ্টেন খান এসব ছবিতে সফল জুটি হিসেবে শাকিব-বুবলী দর্শক টেনেছেন। এবার তারা শুরু করলেন ‘একটু প্রেম দরকার’ ছবির শুটিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহরতলিড বিনোদনশবনম বুবলীশাকিব খানশাহীন সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বেসামরিক পারমাণবিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

জুলাই ২২, ২০২৬

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬

রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে: স্কালোনি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT