চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খান কেন বাংলা চলচ্চিত্রের জন্য ‘ফ্যাক্ট’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৮
বিনোদন
A A

ঢালিউডের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নায়ক কে? এমন প্রশ্নে এক সেকেন্ডেই সবার উত্তর একটাই হবে- শাকিব খান। আর এই উত্তর চলছে প্রায় এক দশক ধরেই।

শুরুটা করেছিলেন প্রায় দুই দশক আগে, চিত্রনায়িকা মৌসুমীর বোন ইরিনার সাথে জুটি বেঁধে প্রথম সিনেমা ‘অনন্ত ভালোবাসা’। সেই চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারলেও শাবনূরের সাথে জুটি বেঁধে শুরু করলেন বাজিমাৎ করা।

রিয়াজ-ফেরদৌস কিংবা প্রয়াত নায়ক মান্নার ভিড়ে নিজের মেধা, প্রতিভাকে সবার সামনে ঠিক মতো তুলে ধরতে পারেননি শাকিব। তবে, তাঁর উত্থানের মূল শুরুটা বলা যায় ২০০৮ সালের পর থেকে। ঢালিউডে সে সময় নায়কের বেশ অভাবই বলা চলে।

পাঙ্কু জামাইআর ঠিক সে সময়েই যেন ঢাকাই সিনেমার হাল ধরেছেন শাকিব খান। একের পর এক বাণিজ্যিক ধারার সফল ছবিতে অভিনয় করে দর্শককে করেছেন হলমুখী। বাণিজ্যিক চলচ্চিত্রের কথা তাঁকে ছাড়া অনেকদিন পর্যন্ত কল্পনাও করতে পারেনি, পারছেন না প্রযোজন-পরিচালকেরা। গত কয়েক বছরে ঢালিউডে নতুন মুখ এসেছে ঠিকই, কিন্তু একজনও জনপ্রিয়তার মাপকাঠিতে শাকিবের কাছাকাছিও যেতে পারেন নি এখন পর্যন্ত। দেশের বাণিজ্যিক ধারার চলচ্চিত্রকে এক দশকেরও বেশি সময় ধরে একাই টেনে নিয়ে যাওয়ার নায়ক তিনি।

এদেশে ঈদ মানেই দেশের সাধারণ জনগণের কাছে শাকিবের সিনেমা। বৈশাখ মানে শাকিবের সিনেমা। ভালোবাসা দিবস মানে শাকিবের সিনেমা। যে কোন বিশেষ উৎসবদের দিন মানেই সিনেমা হলে শাকিবের সিনেমা! হলগুলোকে বাঁচিয়ে রাখতে একের পর এক চলচ্চিত্রে কাজ করে যাওয়াটাকে নিজের দায়িত্ব বলেই মনে করে আসছেন শাকিব। কখনও তাই তিনি ঢালিউডের কিং খান, কারও মতে তিনিই দেশের নাম্বার ওয়ান।

শাকিবের বিরুদ্ধে গল্প না পড়ে সিনেমা করার অভিযোগ থাকতে পারে, একই রকম চলচ্চিত্রে একঘেঁয়ে অভিনয় নিয়ে তাঁকে অনেকে দোষারোপ করতে পারেন। কিন্তু, স্বীকার করতেই হবে, এই শাকিবই ঢালিউড থেকে নিজের জনপ্রিয়তাকে নিয়ে গেছেন পশ্চিম বাংলায়ও। একই রকম ব্যস্ততা নিয়ে সমান তালে অভিনয় করে যাচ্ছেন দুই বাংলায়। ঢাকার মতো কলকাতাতেও দারুণ জনপ্রিয় শাকিব।

বাংলা সিনেমার সবচেয়ে দুর্দিনেই হাল ধরেছিলেন শাকিব খান। একক রাজত্বে বেশ পারদর্শিতার সাথেই চালিয়ে যাচ্ছেন তাঁর সাম্রাজ্য। তাই বলাই যায়, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য শাকিব খান আসলেই একটা ‘ফ্যাক্ট’ বটে!

ট্যাগ: অপু বিশ্বাসলিড বিনোদনশাকিব খানশাবনূর
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মিজু আহমেদকে স্মরণ করলো শিল্পী সমিতি

পরবর্তী

খালেদা জিয়াকে কুমিল্লা আদালতে কেন হাজির করা হয়নি, ব্যাখ্যার নির্দেশ

পরবর্তী

খালেদা জিয়াকে কুমিল্লা আদালতে কেন হাজির করা হয়নি, ব্যাখ্যার নির্দেশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধান পরিবর্তনের কোন সুযোগ নেই: ওবায়দুল কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT