চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারের শুরুতেই ‘গুঞ্জন’ নিয়ে যা বললেন রোদেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৮
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের নতুন ছবি ‘শাহেনশাহ’ তে নায়িকা হিসেবে অভিনয় করছেন রোদেলা জান্নাত। তিনি এ ছবির মাধ্যমেই চলচ্চিত্রে প্রথম অভিনয় করছেন। অভিনয়ের আগে রোদেলা মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে পিএইচডি করেছেন। এছাড়া কয়েকমাস একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠ করেছিলেন।

শুটিংয়ের শুরু থেকেই চাউর ওঠে রোদেলার প্রেমসহ ব্যক্তিগত জীবনের নানা বিষয়। কেউ কেউ ফেসবুক, টুইটারেও এসব বিষয় নিয়ে মন্তব্য করছেন। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে এসব বিষয় নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন রোদেলা। সেখানে নিজের অবস্থান পরিষ্কার করেন এই নবাগতা নায়িকা।

শাকিব খানের সাথে উঠা বিতর্কিত সম্পর্কের বিষয়টি টেনে স্ট্যাটাসে রোদেলা লিখেছেন, আমাদের শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক। আমি শাকিব খান স্যারকে সম্মান করি। তাকে আমার পরামর্শদাতা হিসেবে বিবেচনা করি। কেবল এ কারণেই আমি আমার নিয়মিত পেশা থেকে বেরিয়ে এসেছি। স্বাক্ষর করেছি ‘শাহেনশাহ’ ছবিতে। আমি তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ।

রোদেলা তার স্ট্যাটসে আরও লিখেছেন, আমি দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি তাদের আচরণের যারা আমাদের শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করেন, গুজব রটাচ্ছেন। ব্যক্তিগত বিষয় ঘরের ভেতর সীমাবদ্ধ থাকা উচিত। কোন কারণ বা তথ্য প্রমাণ ছাড়া বাজে টুইট করার কোনো অর্থ হয় না।

এতে হয়তো ফলোয়ারের সংখ্যা বাড়তে পারে, এর বেশি কিছু হয় না। ফেসবুকে আপনার প্রদত্ত স্ট্যাটাস থেকে এটি অবশ্যই উল্লেখ করা উচিত যে সফল অভিনেত্রী না হওয়ার কারণে আপনি কতটা হতাশ, কতটা ভেঙে পড়েছেন। আমি ভাগ্যবান এবং নিজেকে সম্মানিত বোধ করি এই ভেবে যে শামীম আহমেদ রনি আমার পরিচালক, যিনি আমার ঢালিউড জীবনের প্রথম ধাপে অনেক সহযোগিতা করছেন।

গেল ৫ সেপ্টেম্বর ঢাকার অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘শাহেনশাহ’ ছবির মহরত অনুষ্ঠান। সবকিছু গুছিয়ে ২৩ অক্টোবর থেকে এফডিসিতে শুরু হয় ‘শাহেনশাহ’র নির্মাণ কাজ। তখন পরিচালক রনি বলেছিলেন, ‘শাহেনশাহ’ হবে একটি আধুনিক সিনেমা। মৌলিক গল্পের সিনেমা। বলিউডে অমিতাভ বচ্চনকে ‘শাহেনশাহ’ বলা হয়। এবার ‘শাহেনশাহ’ ছবি মুক্তির পরে শাকিব খানও আমাদের দেশের দর্শকের কাছে হয়ে উঠবেন ঢালিউডের ‘শাহেনশাহ’।

Reneta

এরআগে নিজের প্রথম ছবি ‘শাহেনশাহ’ নিয়ে চ্যানেল আই অনলাইনকে রোদেলা জান্নাত বলেন, এই সেক্টরে এত পরিশ্রম করতে হচ্ছে, সেটা বলে বোঝাতে পারবো না। লাইট, ক্যামেরার সামনে নিজেকে তৈরি করে রোদে পুড়ে কাজ করা! উফ! কি যে এক অবস্থা। হুট করে এসেই মানিয়ে নেওয়া কষ্টের। তারপরেও আমি সেরাটা দিয়ে চেষ্টা করছি। প্রথম ছবিটা আমার কাছে একটা পরীক্ষা। আগে পরীক্ষা দেই, রেজাল্ট কেমন আসবে তার উপর আগামীর পথচলা নির্ভর করছে। তবে আমার বিশ্বাস ‘শাহেনশাহ’ এবং আমাকে দর্শক পছন্দ করবেন। চলচ্চিত্রে আমার আগমন ইতিবাচকভাবে নিয়েছেন সবাই। এটা অনেকেই পায় না।

ছবিতে শাকিব খান ও রোদেলা ছাড়াও আছেন আরেক জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এর ডিজিটাল কনটেন্ট পার্টনার হিসেবে থাকছেন লাইভ টেকনোলজিস। নির্মাতার রনির ইচ্ছে, আগামী বছর ভালো কোনো উপলক্ষে হাউজ ভোল্টেজ ধামাকা ‘শাহেনশাহ’ দর্শকদের কাছে পৌঁছে দেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ফারিয়ারোদেলালিড বিনোদনশাকিব খানশাহেনশাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT