চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খানকে একনজর দেখতে হাজারও মানুষের অপেক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ২১, মার্চ ২০২১
বিনোদন
A A

রুপালী পর্দার তারকা শাকিব খানের জনপ্রিয়তা দেশের কোনায় কোনায়। আউটডোরে যারা এ নায়ককে নিয়ে শুটিং করেন তারা ভালোভাবে টের পান। চলতি মার্চের শুরু থেকে পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করছেন শাকিব খান। সেখানেও একই অবস্থা।

ওই সিনেমার পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান: শুধু পাবনা নয় পাশ্ববর্তী জেলা নাটোর, কুষ্টিয়া থেকেও প্রতিদিন দলে দলে মানুষ শাকিব খানকে স্বচোখে দেখতে আসছেন। উৎসুক জনতার ভিড়ে অনেকসময় শুটিংয়ে বেগ পোহাতে হচ্ছে!

আউটডোরে শুটিং করলে স্থানীয় প্রশাসনের সহায়তা ছাড়া মানুষের ভীড় সামলে শাকিবকে নিয়ে শুটিং করা সম্ভব হয়না বলে জানান ‘ক্যাপ্টেন খান’ সিনেমার পরিচালক ওয়াজেদ আলী সুমন।

ছবি: ফারহান রোমন

শনিবার একই অবস্থা দেখা গেল নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায়। স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের  ৯০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত দেশ সেরা চিত্রতারকা শাকিব খান। তাকে একনজর দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমায়। শাকিব খান সেখানে দুপুর উপস্থিত হলেও সকাল থেকে ঢল নামে মানুষের। ওই এলাকায় আগেই রটে যায় শাকিবের আসার খবর। কর্তৃপক্ষ চ্যানল আই অনলাইনকে জানায়, সেখানে প্রায় ২০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

বিকেলে শাকিব মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে আয়োজনটি পূর্ণতা পায়। হাজার হাজার দর্শক তাকে ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘কিং খান’ বলে ওয়েলকাম জানান।

Reneta

এরপর শাকিব তার শুভেচ্ছা বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন: লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কাজে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে। খেলাধুলা, সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাজের অভ্যাস গড়ে তুলতে হবে। একইসঙ্গে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন শাকিব খান।

ছবি: ফারহান রোমন

মঞ্চে উঠে এক ফাঁকে দর্শকদের অনুরোধে শাকিব খান তার জনপ্রিয় সিনেমা ‘আমার প্রাণের প্রিয়া’র ‘কি জাদু করেছো বলো না’ গানটি দুলাইন গেয়ে শোনান। রুহানী সালসাবিলের উপস্থপনায় শাকিব ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত হয়েছিলেন আঁখি আলমগীর, পড়শি, লুইফাসহ অনেকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন।

এ অনুষ্ঠানে হাজির হতে শুক্রবার সন্ধ্যায় পাবনা থেকে ঢাকায় এসেছিলেন শাকিব খান। রবিবার সকালে এ নায়ক আবার ফিরে গেছেন পাবনা। সেখানে মার্চভর শুটিং করবেন আসন্ন ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’র।  সিনেমাটি শেষ করে এপ্রিলের শুরু থেকে নতুন পরিসরে আবার শুরু করবেন সুপরিচিত নাট্য নির্মাতা তপু খানের পরিচালনায় আরটিভির প্রযোজনায় নতুন সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। জানা যায়, ইতোমধ্যেই সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ প্রায় শেষ করে ফেলেছেন পরিচালক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তরাত্মাতপু খাননারায়ণগঞ্জলিড বিনোদনলিডার আমিই বাংলাদেশশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT