শাকিব খান আর অপু বিশ্বাসের চলচ্চিত্রে অভিনয়, প্রেম, বিয়ে, সন্তান আর পুরো ব্যাপারটি নিয়ে লুকোচুরি—এমনি গল্প নিয়ে ছবি তৈরি হবে। পরিচালনা করবেন শাহীন–সুমন। ছবির নাম ‘অপুর সংসার’। আজ সোমবার বিকালে পরিচালক সমিতিতে ছবির নাম নিবন্ধন করা হয়। টিওটি’র ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।
এদিকে বিয়ে আর সন্তানের ব্যাপারে অপু বিশ্বাস যখন ফাঁস করছেন, ওদিকে শাকিব খান কী বলবেন, ভাষা খুঁজে পাচ্ছেন না; ঠিক তখনই এই গল্প নিয়ে ছবি তৈরির ঘোষণা এসেছে। প্রযোজক আর পরিচালক শিগগিরই ছবিটির শুটিং শুরু করতে চান। তবে ছবিতে কে কে অভিনয় করবেন, এ ব্যাপারে কিছু্ই বলেননি তারা।










