চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবে আস্থা রেখে বাংলাদেশে আসছে ‘এসভিএফ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

দেশের তারকা অভিনেতা শাকিব খান। বাংলাদেশের প্রেক্ষাগৃহে যখন মন্দাকাল, তখনও শাকিবের টানে হলে হুমড়ি খেয়ে পড়ে দর্শক। তার এই জনপ্রিয়তাকে এবার কাজে লাগিয়ে দেশীয় চলচ্চিত্রাঙ্গনে প্রথমবারের মতো নিজেদের প্রোডাকশন নিয়ে প্রবেশ করতে চলেছে কলকাতার সবচেয়ে প্রভাবশালী প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।

চলতি বছরে সিনেমা শিল্পে ১০০ কোটি টাকা ব্যয় করছে এসভিএফ। এই ১০০ কোটি টাকায় তারা নির্মাণ করছে ২৫টি সিনেমা। গেল শুক্রবার সন্ধ্যায় কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয় শীর্ষস্থানীয় এই প্রযোজনা সংস্থাটির তরফ থেকে। আর সেখানেই ঢাকাই তারকা শাকিব খানের নামহীন একটি চলচ্চিত্রের ফার্স্টলুক প্রকাশ করা হয়। ছবিটি এসভিএফ-এর তালিকাভুক্ত ২৫টি ছবির একটি।

অনুষ্ঠানে জানানো হয়, যৌথ প্রযোজনা নয় বরং প্রথমবারের মতো এ বছর নিজেদের লোকাল প্রোডাকশন নিয়ে বাংলাদেশের সিনেমা অঙ্গনে প্রবেশ করতে যাচ্ছে তারা। পরে শনিবার বিকালে এসভিএফ তাদের ফেসবুকে পেইজেও এমনটা নিশ্চিত করে।

এসভিএফ-এর অফিশিয়াল ফেসবুক পেইজে শাকিব খান অভিনীত নামহীন ছবির ফার্স্টলুক দিয়ে জানানো হয়, ‘এবার বাংলাদেশের বন্ধুদের জন্য হয়ে যাক। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান অভিনীত একেবারে নিজেদের ছবি নিয়ে প্রথমবারের মতো আমরা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছি। ছবিতে শাকিবের সঙ্গে আছেন নুসরাত ও সায়ন্তিকা।

ভেঙ্কটেশের প্রযোজনায় শাকিব খান অভিনীত ছবিটি পরিচালনা করছেন রাজীব বিশ্বাস। এছাড়াও ভেঙ্কটেশ ফিল্মস-এর ২৫ টি বিভিন্ন ধরনের ছবির পরিচালক হিসেবে আছেন অপর্ণা সেন,সন্দীপ রায়, অঞ্জন দত্ত, অরিন্দম শীল,সৃজিত মুখার্জি, কমলেশ্বর মুখার্জি, রাজ চক্রবর্তী, রাজীব কুমার, বিরসা দাশ গুপ্ত, মৈনাক ভৌমিক, পথিকৃৎ বসু, ধ্রুব ব্যানার্জির মতো আরও বেশ কয়েকজন নির্মাতা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অঞ্জন দত্তঅপর্ণা সেনকলকাতাভেঙ্কটেশশাকিবসায়ন্তিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

১৯৭০ বিশ্বকাপে মেক্সিকোর স্তাদিও আজতেকা’য় ইতালিকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল

বিশ্বকাপের বাকি ২৯ দিন: কেমন ছিল ইতিহাসের সেরা আসর

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে হরমুজ প্রণালির প্রস্তাবে ১১২ দেশের সমর্থন

মে ১৩, ২০২৬

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

”২৫ কোটি গাছ লাগাতে এনজিওর দক্ষতা কাজে লাগানোর নির্দেশ”

মে ১৩, ২০২৬
ফাইল ছবি

চীন সফরে ট্রাম্পের সঙ্গে যাচ্ছেন না ফার্স্ট লেডি মেলানিয়া

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT