চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘সম্মানে’ মুক্তি পিছিয়ে যাবে অপুর ছবি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ০১, মার্চ ২০২০
বিনোদন
A A

শাকিব খান-অপু বিশ্বাস ছিলেন রুপালী পর্দার জনপ্রিয় জুটি। একসঙ্গে তারা জুটিবদ্ধ হয়ে ৭০টির বেশি সিনেমাতে অভিনয় করেন। যার বেশিরভাগ ছবি ব্যবসা সফল!

দাম্পত্যজীবনে বিচ্ছেদের জেরে শাকিব-অপু দুজনে দুই এখন মেরুর বাসিন্দা। বছর তিনেক আগে এ জুটির ছন্দপতন হয়। এরপর থেকে শাকিব ছাড়া অপু নতুন করে নিজেকে তৈরি করছেন।

বিচ্ছেদের পর শাকিবের বাইরে অপুর ছবি হচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিটি এবার মুক্তির মিছিলে। চলতি মার্চেই শাকিবের ‘শাহেনশাহ’ এবং অপু বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমা দুটি মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজক ও পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, শাকিব খান অভিনীত ছবি ‘শাহেনশাহ’ মুক্তি পেতে যাচ্ছে ৬ মার্চ।

একই তারিখে ‘চল যাই’ এবং ‘নারীর শক্তি’ নামে দুই ছবির মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত জানা যায়, এ ছবি দুটি মুক্তি নাও পেতে পারে। এর বদলে ‘হলুদবনি’ এবং ‘শাহেনশাহ’ ছবি দুটির মুক্তি প্রায় নিশ্চিত! মাত্র দু থেকে তিনটি সিনেমা হলে পরমব্রত ও তিশার ‘হলুদবনি’ মুক্তির কথা শোনা গেলেও বড় পরিসরে সিনেমা হলে যাচ্ছে শাকিবের ‘শাহেনশাহ’। আর ১৩ এবং ২০ মার্চ এই দুই তারিখে মুক্তির জন্য ডেট নিয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির পরিচালক।

প্রযোজক সেলিম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, বিভিন্ন সিনেমা হলে ‘শাহেনশান’ প্রদর্শনের জন্য ট্রেলার চালানো হচ্ছে। পোস্টার লাগানো হয়েছে। ৬ মার্চ ‘শাহেনশাহ’ মুক্তির অনুমতি চেয়ে প্রযোজক পরিবেশক সমিতি থেকে মুক্তির মৌখিক সম্মতি পেয়েছি। হয়তো মুক্তির আগেই অনুমতির চিঠিও পেয়ে যাবো। ৫০টির বেশি সিনেমা হলে চলবে ‘শাহেনশাহ’।

নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাতকে নিয়ে শাকিব খানের এ ছবির মুক্তির উপর নির্ভর করছেন বাপ্পী চৌধুরীর সঙ্গে অপু বিশ্বাস অভিনীত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি! পরিচালক দেবাশীষ বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে এমনটাই বললেন। তিনি বলেন, ১৩ এবং ২০ মার্চ দুই তারিখেই মুক্তির জন্য হাতে রেখেছি। ‘শাহেনশাহ’ যদি ৬ মার্চ মুক্তি পায়, তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর মুক্তি পিছিয়ে যাবে ২০ মার্চে। ‘শাহেনশাহ’ ৬ মার্চ মুক্তি না পেলে অবশ্যই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ১৩ মার্চ আসবে।

Reneta

শাকিব খানের ছবির ভয়েই কী অপু বিশ্বাসের ছবি পিছিয়ে যাচ্ছে? এ প্রশ্নে পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ভয় নয়, বরং শাকিব খানের প্রতি সম্মান কাজ করছে। সে বাংলাদেশের সিনেমায় একমাত্র সুপারস্টার। কিছু হোক বা না হোক তার ছবির প্রতি মানুষের আগ্রহ থাকে। এটা অস্বীকার করার উপায় নেই। আমার নিজেরও ইচ্ছে, একদিন তার সঙ্গে ছবি করবো। ভয়ের কিছু নেই। এখানে শাকিব খানের প্রতি আমি জাস্ট সম্মান দেখাচ্ছি। আর আমার ছবির মেরিট ভালো হলে অবশ্যই চলবে।

তিনি বলেন, ‘শাহেনশাহ’ শাকিব খানের সিনেমা। ভালো-খারাপ যাই হোক কমপক্ষে দুই সপ্তাহে বড়বড় হলগুলোতে চলবে। আমার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ যদি বড় বাজেটের ছবি হয়, তাহলে এটাও বড়ভাবে মুক্তি দেওয়া উচিত না? আমি তো ১০-১৫ টা হলে রিলিজ দেব না। ‘শাহেনশাহ’ ৬ মার্চ মুক্তি পেলে ১৩ তারিখ আমি তো বলাকা, মধুমিতার মতো সিনেমা হল পাবো না। মোটামুটি কনফার্ম ‘শাহেনশাহ’ ৬ মার্চ মুক্তি পাচ্ছে। তাই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি দিতে চাইছি ২০ মার্চ।

‘শাহেনশান’ পরিচালনা করেছেন বসগিরি, মেন্টাল ছবির শামীম আহমেদ রনি। প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। অন্যদিকে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। বাপ্পী-অপু ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, কাবিলা, হারুন কিসিঞ্জার প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসদেবাশীষ বিশ্বাসনুসরাত ফারিয়ালিড বিনোদনশাকিব খানশাপলা মিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT