চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের বাইরে প্রথমবার বুবলী: নতুন ছবি ‘ক্যাসিনো’, নায়ক নিরব

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৫:২৫ অপরাহ্ন ১৭, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

ঢালিউডের তারকা অভিনেতা শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক চিত্রনায়িকা বুবলীর। এরপর তারসঙ্গে জুটি বেধে একের পর এক ছবি করেছেন তিনি। এরমধ্যে মুক্তি পেয়েছে ৯ ছবি। তবে এবার শাকিব বলয় ছেড়ে প্রথমবার অন্য কারো বিপরীতে বুবলী!

‘ক্যাসিনো’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বুবলী। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক ক্যাটাগরিতে সম্মাননা জয়ী নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবিতে নিরব-বুবলী ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন। ‘দেশা দ্য লিডার’-খ্যাত নির্মাতা সৈকত নাসির চ্যানেল আই অনলাইন খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান: গত ১০ নভেম্বর নিরব-বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। তারা ছাড়াও ‘ক্যাসিনো’-তে থাকছেন তাসকিন রহমান। তিনিও চুক্তিবদ্ধ হয়েছেন। ২০ নভেম্বর থেকে ঢাকায় ক্যাসিনো’র শুটিং শুরু হবে। ডিসেম্বরে একাধিক গান ও কিছু দৃশ্যের শুটিং হবে ইন্দোনেশিয়ার বালিতে।

থ্রিলার গল্পে ‘ক্যাসিনো’ সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম ছবি। অন্যদিকে, নিরব-বুবলী দুজনেই প্রথমবার জুটি বেঁধে বড়পর্দায় আসছেন। এমনকি, তাদের দুজনের সঙ্গে তাসকিনও প্রথমবার সৈকত নাসিরের নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন।

প্রত্যেকেই কাজটি দর্শকদের যেন পছন্দ হয়, সে বিষয়টি মাথায় রেখেই বাড়তি মনোযোগ রাখছেন ‘ক্যাসিনো’র দিকে।

Reneta

নিরব চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘আব্বাস’ দর্শক গ্রহণ করেছেন। নতুন ছবি ‘ক্যাসিনো’ নিয়ে আমি আরও বেশি সিরিয়াস। সঙ্গে বুবলী আছেন। ভালো কিছু করবো, ভালো কাজ উপহার দেব। এই ভাবনাকে মিশন হিসেবে নিয়েই ‘ক্যাসিনো’ করতে যাচ্ছি।

বুবলী প্রসঙ্গে নিরব বলেন: শাকিব ভাইয়ের বাইরে এই প্রথম বুবলী কাজ করছেন। দর্শকের তুমুল আগ্রহ, প্রত্যাশা থাকবে। সেগুলো মাথায় নিয়ে কাজে নেমেছি। আমি নিজেও এক্সাইটেড ক্যাসিনো নিয়ে।

টেলিভিশনের সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে আসেন শবনম বুবলী। এ নায়কের সঙ্গে বসগিরি, শুটার, রংবাজ, অহংকার, চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা, সুপার হিরো, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড, মনের মতো মানুষ পাইলাম না, একটু প্রেম দরকার (মুক্তির অপেক্ষা), বীর (নির্মাণাধী) ছবিগুলো কাজ করে আলোচনায় আসেন।

ক্যারিয়ারের তিন বছরের মাথায় শাকিব খানের বাইরে প্রথমবার নায়ক নিরবের সঙ্গে কাজ করতে যাচ্ছেন বুবলী। চ্যানেল আই অনলাইনকে বুবলী বলেন: সবসময় বলেছি, ভালো গল্পের সিনেমা পেলে অন্যদের সঙ্গে কাজ করবো। এর আগে একাধিক ছবির ব্যাপারে অন্যদের সঙ্গে কথাবার্তা প্রাথমিকভাবে হয়েছিল। শেষ পর্যন্ত টাইমিং হয়নি। তবে এবার ‘ক্যাসিনো’র মাধ্যমে ব্যাটে-বলে মিলে গেছে। সেজন্য আমি কাজ করছি।

তিনি বলেন: নতুন নির্মাতাদের মধ্যে সৈকত নাসির ভাইয়ের উপর ভরসা করা যায়। নিরব ভাই একাধিক ছবি করে অভিজ্ঞতা অর্জন করেছেন। মানুষ হিসেবেও ভালো। ছবিতে আমার উপস্থিতিতেও থাকবে চমক। সবকিছু মিলিয়ে ‘ক্যাসিনো’ ছবির সবকিছু আমাকে টেনেছে। নামটাও চমকপ্রদ!

বুবলী বলেন: শাকিব-বুবলী জুটি দর্শকদের ভালোবাসার প্রতিফলন। তার সঙ্গে আগামীতেও চমকপ্রদ কাজ হবে। এর সঙ্গে আমি ভালো প্রজেক্ট পেলে অন্যদের সঙ্গেও কাজ করবো। তবে অবশ্যই সেটা ভালো গল্পের সিনেমা হতে হবে। আসলে ভালো প্রজেক্টের অপেক্ষায় ছিলাম। সব প্রজেক্ট ভালো হয়না। সেজন্য একটু সময় লাগলো। ‘ক্যাসিনো’ আমার ভালো লাগার একটা কাজ হতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাসিনোক্যাসিনো সিনেমাতাসকিন রহমাননিরববুবলীলিড বিনোদনশাকিব খানসৈকত নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের শান্তি আলোচনার দাবিকে ‘ভুয়া খবর’ বলছে ইরান

মার্চ ২৪, ২০২৬

‘প্রিন্স’ দাপটের মধ্যেই মালয়েশিয়ায় শুরু শাকিবের ‘রকস্টার’

মার্চ ২৪, ২০২৬

টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র আহত, বোমা তৈরির অভিযোগ

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চ রাতে সারা দেশে ‘ব্ল্যাক আউট’

মার্চ ২৪, ২০২৬

২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT