চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ডিভোর্সের আবেদন বাতিল হতে পারে: অপু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
খুশি মা ও শিশুর হাসিমুখের ছবি, আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলের সঙ্গে মা অপু

‌‌‌‌’সিটি কর্পোরেশনের শুনানিতে গিয়ে জানতে পেরেছি শাকিব খান যে ডিভোর্সের আবেদন করেছে সেটি বাতিলও হতে পারে। কারণ, ডিভোর্সের জন্য যেসব কাগজপত্রাদি জমা দেয়া দরকার সেগুলোর অনেক গুরুত্বপূর্ণ কাগজ শাকিব জমা দিতে পারেননি।’

সোমবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে কথাগুলো বলছিলেন অপু বিশ্বাস। তিনি বলেন, রাগের মাথায় শাকিব আমাকে ডিভোর্সের চিঠি দিয়েছে। দেশে প্রচলিত ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে ডিভোর্সের বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। সেইসব নিয়মে এই আবেদন শুদ্ধ নয়।

চিত্রনায়িকা অপু বলেন, শাকিবের আইনজীবীকে প্রয়োজনীয় কাগজপত্র কেন জমা দেয়া হয়নি সেটি ফোনের মাধ্যমে জিজ্ঞেস করেছে সিটি কর্পোরেশন। তিনি কোনো সদুত্তর দেননি। যে আবেদনটি সঠিকই নয় তার ফলাফল নিয়ে আমি ভাবছি না। আমি সংসার করতে বরাবরই আগ্রহ প্রকাশ করেছি আজও করে এলাম।

ঢালিউডের এই শীর্ষ নায়িকা বলেন, আমার ছেলে আব্রামের জীবনটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাবে আমি-শাকিব আমরা আলাদা হলে। মা হিসেবে আমি এটা কখনোই চাই না। আমি শাকিবকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আজও সেই ভালোবাসা একচুল কমেনি। আরও দুটি শুনানি বাকি রয়েছে আমাদের।

আমার বিশ্বাস শাকিব তার ভুল বুঝতে পারবে এবং স্ত্রী-পুত্রের কাছে ফিরে আসবে। এতে আমাদের দুজনের ইমেজও বাঁচবে, আমাদের ছেলেও আর দশটা ছেলের মতো স্বাভাবিক জীবন পাবে। বিচ্ছেদ কোনো সমাধান নয়, হতে পারে না।

২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব-অপু। এর আট বছর পর গেল বছরের এপ্রিলে অপু বিশ্বাস সন্তানসহ প্রকাশে এসে ফাঁস করে দেন। তার কয়েকমাস পরে গেল নভেম্বর মাসে অপুকে ডিভোর্স নোটিশ পাঠান শাকিব খান। এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শাকিব-অপু সোমবার তলব করে।

Reneta

এদিকে আজ অপু বিশ্বাস উপস্থিত থাকলেও ছিলেন না শাকিব খান। জানা যায়, একটি ছবির শুটিংয়ে থাইল্যান্ড রয়েছেন। সেজন্য আগামী ১২ ফেব্রুয়ারি আবারো শাকিব-অপুকে ডেকেছে উত্তর সিটি কর্পোরেশন।

উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল ৩ এর প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা অপু বিশ্বাসের কথা শুনেছি আর আজ যেহেতু শাকিব খান বা তার কোন প্রতিনিধি আসেন নি তাই আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ (সোমবার) দ্বিতীয় বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে। সে তারিখেও যদি শাকিব খান যোগাযোগ না করেন তাহলে তৃতীয় ও শেষ বৈঠকের তারিখ জানানো হবে।

সিটি কর্পোরেশনের পারিবারিক আদালত সূত্রে আরও জানা গেছে, কোনো পক্ষ তালাকের আবেদন করলে আদালতের কাজ হচ্ছে ৯০ দিনের মধ্যে উভয়কে তিনবার ডেকে সমঝোতার চেষ্টা করা। সমঝোতা না হলে স্বাভাবিকভাবেই তালাক কার্যকর হয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আট বছর পর চীনে গুগল ম্যাপ

পরবর্তী

হিন্দি সিনেমা প্রদর্শনে উদ্বেগ যথার্থ মনে করেন অপর্ণা

পরবর্তী

হিন্দি সিনেমা প্রদর্শনে উদ্বেগ যথার্থ মনে করেন অপর্ণা

সন্তানদের শেকল বেঁধে বন্দী

তেরো সন্তানকে শেকল বেঁধে রাখায় গ্রেপ্তার বাবা-মা

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT