চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’, নায়িকা দর্শনা বণিক

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৬:০৪ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

ঈদে ঢালিউড তারকা শাকিব খানের নতুন কোন সিনেমা আসছে, জানার জন্য প্রতিক্ষায় ছিলেন তার ভক্ত অনুরাগীরা। জনপ্রিয় এ নায়ক তার ভক্তদের হতাশ করেননি।

শাকিব খান জানালেন, তার আসন্ন ঈদের সিনেমা হতে যাচ্ছে ‘অন্তরাত্মা’। যেখানে নায়িকা থাকছেন কলকাতার দর্শনা বণিক। এ সিনেমার মাধ্যমে প্রথম দেখা যাবে শাকিব-দর্শনা জুটিকে।

‘অন্তরাত্মা’ পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। প্রযোজনা করছে তরঙ্গ এন্টারটেইনমেন্টের কর্ণধার সোহানী হোসেন। সিনেমাটির গল্প তারই। যিনি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা সত্তা’র প্রযোজক ও গল্পকার। প্রায় পাঁচ বছর পর আবারও শাকিব খানকে নিয়ে সোহানী হোসেন কাজ করতে যাচ্ছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘অন্তরাত্মা’ সিনেমার জন্য শাকিব খানকে চুক্তিবদ্ধ করান প্রযোজক সোহানী হোসেন। নতুন সিনেমা অন্তরাত্মা’র মাধ্যমে নতুন বছরে প্রথম সিনেমার শুটিংয়ে নামতে যাচ্ছেন শাকিব খান। ‘অন্তরাত্মা’র চিত্রনাট্য লিখেছে ফেরারী ফরহাদ।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ১ মার্চ থেকে শুটিং শুরু হবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে।

শাকিব খান বলেন, সিনেমায় গল্প এতো ভালো যে আমার মধ্যে একেবারে গেঁথে গেছে। যখন আমাকে গল্প শোনানো হয় আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে একেবারেই বলেছি সিনেমাটি আমি করবো। তাছাড়া সোহানী ম্যাডাম যেমন ভালো মানুষ তেমন ভালো একজন প্রযোজক। তার গল্পে অন্যরকম এক ব্যাপার রয়েছে।

Reneta

‘সত্তা’ সিনেমার মাধ্যমে সোহানী হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা ওয়ান্ডারফুল বলেও জানান শাকিব খান।

এর আগে শাকিব খানকে নিয়ে ‘শ্যাডো’ নামে একটি সিনেমা করতে চেয়েছিলেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। পরিচালক সুমন বলেন, শ্যাডো’ আরেক সিনেমা। আপাতত ওটা করছি না। সবকিছু পরিকল্পনা মিললে পরে করতে পারি।

নতুন সিনেমা ‘অন্তরাত্মা’ প্রসঙ্গে ওয়াজেদ আলী সুমন বলেন, মার্চের শুরুতে পাবনা থেকে শুটিং শুরু হবে। শাকিব খান গল্প খুব পছন্দ করেছেন। নায়িকা দর্শনাও চূড়ান্ত। মার্চে টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হবে। সিনেমাটি ঈদ টার্গেট করে নির্মাণ করতে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদে মুক্তি পাবে ‘অন্তরাত্মা’।

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তরাত্মাঅভিনয়ঈদওয়াজেদ আলী সুমনকলকাতাচ্যানেল আইদর্শনা বণিকলিড বিনোদনশাকিব খানসোহানী হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT