চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকে নিয়ে নুসরাত-রোদেলার দ্বন্দ্ব!

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৩:৫৪ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাতকে ভীষণ পছন্দ করেন শাকিব খান। এই ভালো লাগা গড়ায় ভালোবাসা পর্যন্ত। এ নিয়ে শুরু হয় ফারিয়া-রোদেলার মনস্তাস্তিক দ্বন্দ্ব!

শাকিবকে নিজের করে পেতে ক্ষমতার দাপট দেখাতে ফারিয়া-রোদেলা দুজনেই তৎপর। অবস্থা সাংঘাতিক আকার ধারণের আগেই দু-জনকেই একসঙ্গে একটি প্রাসাদে ডাকেন শাকিব। নুসরাত ফারিয়া ও রোদেলা দুজনেই তাদের দলবল নিয়ে হাজির হন। এসময় শাকিব তাকে নিয়ে, দুজনার মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, সেটি দূর করেন!

সম্প্রতি ‘শাহেনশাহ’ ছবির এমন একটি দৃশ্যের শুটিং হয়ে গেল এফডিসির ২ নম্বর শুটিং ফ্লোরে। সেখানেই প্রথমবারের একসঙ্গে ক্যামেরার সামনে এসেছিলেন শাকিব খান (শাহেনশাহ), নুসরাত ফারিয়া (লায়লা) ও রোদেলা জান্নাত(প্রিয়া)। তবে শেষ পর্যন্ত ‘শাহেনশাহ’ নিজের করে কাকে বেঁছে নেবেন, লায়লা নাকি প্রিয়াকে? জানতে হলে সিনেমা হলে গিয়ে ‘শাহেনশাহ’ ছবিটি দেখতে বললেন পরিচালক শামীম আহমেদ রনি।

৫ সেপ্টেম্বর ঢাকার অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘শাহেনশাহ’ ছবির মহরত অনুষ্ঠান। সবকিছু গুছিয়ে ২৩ অক্টোবর থেকে এফডিসিতে শুরু হয় ‘শাহেনশাহ’র নির্মাণ কাজ। তখন পরিচালক রনি বলেছিলেন, ‘শাহেনশাহ’ হবে একটি আধুনিক সিনেমা। মৌলিক গল্পের সিনেমা। বলিউডে অমিতাভ বচ্চনকে ‘শাহেনশাহ’ বলা হয়। এবার ‘শাহেনশাহ’ ছবি মুক্তির পরে শাকিব খানও আমাদের দেশের দর্শকের কাছে হয়ে উঠবেন ঢালিউডের ‘শাহেনশাহ’।

তবে নাম ছাড়া দুই ‘শাহেনশাহে’র মধ্যে কোনো মিল থাকবে না। সেভাবেই ছবির কাজ আগাচ্ছে বলে জানান শামীম আহমেদ রনি। চ্যানেল আই অনলাইনকে মেন্টাল ও বসগিরি ছবির এই নির্মাতা জানান, ছবির ৭৫ শতাংশ কাজ ইতোমধ্যেই শেষ। এফডিসি ছাড়াও আফতাবনগর, পূবাইলে বিশাল আয়োজন ও সেট নির্মাণ করে ‘শাহেনশাহ’ ছবির কাজ হয়েছে। অল্প ক’দিন শুটিং করলেই গান বাদে পুরো কাজ শেষ হবে। তারপর যে গানগুলো বাকি আছে, সেগুলোর দৃশ্যধারণ হবে। ডিসেম্বরের ১৫ তারিখের আগেই সবকাজ শেষ করার ইচ্ছে আছে।

‘শাহেনশাহ’র মাধ্যমে প্রথমবার নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষিক্ত হতে যাচ্ছেন রোদেলা জান্নাত। প্রথম ছবিতে নায়ক হিসেবে ঢাকাই সুপারস্টার শাকিব খানকে পেয়ে নিজেকে ‘ভাগ্যবান’ মনে করছেন রোদেলা। নিজেকে পরিণত অভিনেত্রী হিসেবে তৈরি করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। এমনকি শাকিব খানের কাছ থেকে নানা পরামর্শ নিয়েছেন।

Reneta

রোদেলা জান্নাত বলেন, এই সেক্টরে এত পরিশ্রম করতে হচ্ছে, সেটা বলে বোঝাতে পারব না। লাইট, ক্যামেরার সামনে নিজেকে তৈরি করে রোদে পুড়ে কাজ করা! উফ! কি যে এক অবস্থা। হুট করে এসেই মানিয়ে নেওয়া কষ্টের। তারপরেও আমি সেরাটা দিয়ে চেষ্টা করছি। প্রথম ছবিটা আমার কাছে একটা পরীক্ষা। আগে পরীক্ষা দেই, রেজাল্ট কেমন আসবে তার উপর আগামীর পথচলা নির্ভর করছে। তবে আমার বিশ্বাস ‘শাহেনশাহ’ এবং আমাকে দর্শক পছন্দ করবেন। চলচ্চিত্রে আমার আগমন ইতিবাচকভাবে নিয়েছেন সবাই। এটা অনেকেই পায় না।

শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত ছাড়াও ‘শাহেনশাহ’ ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এর ডিজিটাল কনটেন্ট পার্টনার হিসেবে থাকছেন লাইভ টেকনোলজিস। নির্মাতার রনির ইচ্ছে, আগামী বছর ভালো কোনো উপলক্ষে হাউজ ভোল্টেজ ধামাকা ‘শাহেনশাহ’ দর্শকদের কাছে পৌঁছে দেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল শরীফনুসরাত ফারিয়ামিশা সওদাগররোদেলা জান্নাতলিড বিনোদনশাকিব খানশামীম আহমেদ রনিশাহেনশাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT