চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকে দেখতে এসে কাঁদলেন অপু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শাকিব খান ও অপু বিশ্বাস
(ছবি : সংগৃহীত‍)

শাকিব খান ও অপু বিশ্বাস (ছবি : সংগৃহীত‍)

হাসপাতালে শাকিব খানকে দেখতে এসে কাঁদলেন অপু বিশ্বাস। হাসপাতালে লিফটে ওঠার সময় কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘মানুষের মুখ থেকে শুনতে হলো শাকিব অসুস্থ। আগে দেখি তার কী অবস্থা। তারপর বলতে পারব।’ আজ বৃহস্পতিবার বিকাল পাঁচটা ৪০ মিনিটে ছেলে আব্রাহামকে নিয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে আসেন অপু। এ সময় তিনি বোরকা পড়ে ছিলেন। হাসপাতালে শাকিবের সঙ্গে দেখা করেন তিনি। পরে ডিউটি ডাক্তারদের কাছ থেকে শাকিবের স্বাস্থ্যের খোঁজ নেন। তবে তিনি মিনিট ১৫ পরই হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। গাড়িতে ওঠার সময় কারও সঙ্গে কথা বলেননি।

পরে গাড়িতে ওঠে মুঠোফোনে অপু বলেন, ‘শাকিব সুস্থ আছে। আমি যখন ওকে দেখতে যাই, তখন ওর রক্তচাপ মাপা হচ্ছিল। ডাক্তার বলেছেন, খুব তাড়াতাড়ি ওকে বাসায় নিয়ে যেতে পারব।’

তাড়াতাড়ি বের হয়ে আসার ব্যাপারে বললেন, ‘নিকেতন থেকে হাসপাতালে আসতে প্রায় ২ ঘণ্টা লেগেছে। বাচ্চাটা সঙ্গে। ফিরতেও যদি এতটা সময় লাগে, তাহলে বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। তাই বেশিক্ষণ দেরি করিনি। শাকিব এখন বিশ্রাম নিচ্ছে। এটাই এখন ওর বেশি দরকার।’

হাসপাতালে এভাবেই আসেন অপু বিশ্বাস

দেশের শীর্ষ চিত্র নায়ক শাকিব খান গুরুতর অসুস্থ। আজ বৃহস্পতিবার দুপু​র ১টা নাগাদ তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পেটে তীব্র ব্যথা অনুভব করছেন। ডা. আবদুল ওয়াদুদ তার চিকিৎ​সা করছেন।

পরিচালক শামীম আহাম্মেদ রনী জানান, শাকিব খান রাতে পেটে তীব্র ব্যথা অনুভব করছিলেন। সকালে ব্যথা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

দুপুরেই জানা যায় শাকিব খানকে দেখতে হাসপাতাল যাচ্ছেন তার স্ত্রী অপু বিশ্বাস। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি মুঠোফোনে বলেন, ‘তার তো আগে থেকে লিভারের সমস্যা ছিল। সিঙ্গাপুর থেকে ডাক্তার বারবার তাকে অনিয়ম করতে নিষেধ করেছেন। কিছু খাওয়ার ব্যাপারে নিষেধ করেছেন। কিন্তু শাকিব তা একেবারেই মানছে না। গত ১০ মাস আমি ওর থেকে একদম দূরে ছিলাম। সবকিছু মিলিয়ে ওর খুব অনিয়ম হয়েছে। আশা করছি, সামনে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।’

Reneta

আগেই জানানো হয়েছে গতকাল বুধবার রাতে অপু বিশ্বাসের বাসায় যান শাকিব খান। সেখানে তিনি স্ত্রী ও ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে সময় কাটিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার সময় অপু জানান, তিনি তখনই বাসায় এসেছেন। বললেন, ‘শাকিব কাল খুব খুশি ছিল। আব্রাহামকে নিয়ে বাসায় অনেকটা সময় কাটিয়েছে। ছেলের জন্য নতুন কিছু কাপড় তৈরি করতে বলেছে। এই কাপড় আনার জন্যই বের হয়েছিলাম। আব্রাহাম ঘুমাচ্ছে, ওকে গুছিয়ে দিয়েই আমি হাসপাতালে যাওয়ার জন্য বের হচ্ছি।’

গত মঙ্গলবার শাকিব খানের বন্ধু, চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন জয়ের কাছ থেকে জানা গেছে, আগামীকাল শুক্রবার দুপুরে শাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাস আর ছেলে আব্রাহাম খান জয়কে নিজের বাসায় নিয়ে যাবেন।

এ ব্যাপারে অপু বলেন, ‘আমি তো সব সময়ই ওর বাসায় যাই। কিন্তু এবারের যাওয়াটা একটু আলাদা হবে। যেহেতু পুরো ব্যাপারটা জানাজানি হয়েছে, তাই এখন একটু ঘটা করে যাওয়ার ব্যাপার আছে। আর এখন তো শাকিব অসুস্থ, হা​সপাতালে যাচ্ছি, গিয়ে দেখি, ডাক্তার আর ওর সঙ্গে কথা বলি।

ছবি : সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT