চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাইখ সিরাজকে সংবর্ধনা দিলো ফিলিপিন্সে বাংলাদেশ দূতাবাস

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৫:২৩ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

গুসি শান্তি পদকে ভূষিত কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে সংবর্ধনা জানিয়েছে ফিলিপিন্সে বাংলাদেশ দূতাবাস। অকৃত্রিম শ্রদ্ধায় তাকে বরণ করে নেন প্রবাসী বাংলাদেশীরা। প্রবাসীদের ভালোবাসায় আপ্লুত শাইখ সিরাজের আহ্বান ছিলো যার যার অবস্থান থেকে দেশের উন্নতিতে দরদী ভূমিকা পালনের।

দেশে একুশে পদক আর জাতিসংঘের সহযোগী সংস্থা এফএও’র বুর্মা পদকসহ জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক পুরস্কার, স্বীকৃতি ও সম্মানে ভূষিত উন্নয়ন সাংবাদিক শাইখ সিরাজ।

বুধবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পেলেন আরো একটি আন্তর্জাতিক স্বীকৃতি। দেশটির জাতীয় বীর জাভিয়ের গুসির নামে প্রতিষ্ঠিত গুসি ফাউন্ডেশন গুসি শান্তি পদকে ভূষিত করেছে তাকে।

দু’দিন পর শাইখ সিরাজের স্বীকৃতি উদযাপন আয়োজন করে ম্যানিলায় বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের উপস্থিতিতে আয়োজনকে রঙিন করে তোলেন দূতাবাসের কর্মকর্তারা।

দেশের বাইরে বাংলাদেশের এই অর্জনের গৌরবে আবেগতাড়িত ছিলেন অনেকেই। তারা জানান, আমাদের শিকড়ে রয়েছে গ্রাম মাটি আর কৃষির অস্তিত্ব। অনেকে জানান, মাটি ও মানুষ আর হৃদয়ে মাটি ও মানুষের ভালো লাগার কথা। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে প্রয়াস চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন রাষ্ট্রদূত।

ফিলিপিন্স রাষ্ট্রদূত জন গোমেজ বলেন, বাংলাদেশ ও বিশ্ববাসীকে শাইখ সিরাজ নতুন একটা মডেল উপহার দিয়ে যাচ্ছে যার নাম শাইখ সিরাজ ডেভেল্পমেন্ট মডেল।

Reneta

এরকম স্বীকৃতিতে আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, যে পেশাতেই যান না কেন কেউ যেনো কৃষি আর মাটিকে না ভুলে।

দূতাবাস ছাড়াও ম্যানিলায় প্রবাসী বাংলাদেশী পোশাক ব্যবসায়ীরাও গুসি পদকের সম্মানে সম্মানিত শাইখ সিরাজকে সংবর্ধনা জানান।এডিবি, আইওএম এবং বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থায় কর্মরত বাংলাদেশীরাও আয়োজন করেন আরেকটি সংবর্ধনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুসি শান্তি পদক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT