চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ জননীর পাশে চিরনিদ্রায় শায়িত ফেরদৌসী প্রিয়ভাষিণী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

শহীদ জননী জাহানারা ইমামের পাশেই শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী। বৃহস্পতিবার সোয়া চারটায় তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ জননী জাহানারা ইমামের পাশে দাফন করা হয়।

এর আগে সকাল ১১টায় সর্বজনের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রিয়ভাষিণীকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। যোহরের নামাজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

বেলা এগারটায় প্রিয়ভাষিণীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে অাসেন মেয়ে রত্নেশ্বরী প্রিয়দর্শিনী,ফুলেশ্বরী প্রিয়নন্দিনী, ছেলে কারু তিতাস, কাজী শাকের তূর্য।

শুরুতেই ঢাকা জেলার পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর বাংলাদেশ অাওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
ফেরদৌসী প্রিয়ভাষিণী

সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে শ্রদ্ধা জানাতে অাসে বাংলাদেশ নারী পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, অাইন ও সালিস কেন্দ্র, বেঙ্গল ফাউন্ডেশন, সম্মিলিত সামাজিক অান্দোলন, মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, অান্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গণজাগরণ মঞ্চের পক্ষে শ্রদ্ধা জানান ইমরান এইচ সরকার। শ্রদ্ধা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়।

Reneta

অাগামী ১৩ মার্চ বিকেল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

দেশের প্রখ্যাত ভাস্কর, মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী মঙ্গলবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেরদৌসী প্রিয়ভাষিণীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ১২, ২০২৬

ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২শ ৪৬ জন শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT