অনেক যোগ্যতা থাকা স্বত্বেও চাকরি না করে গৃহিণী হওয়াটা অনেকেই মেনে নিতে পারেন না। নিজেকে গৃহিণী হিসেবে পরিচয় দিতে অনেকেই ইতস্তত বোধ করেন। এদিক থেকে একেবারেই ব্যতিক্রম শহীদ কাপুরের স্ত্রী মিরা রাজপুত।
নারী দিবস উপলক্ষে আয়োজিত নারী সম্মেলনে শহীদের স্ত্রী মিরা নিজেকে একজন গর্বিত গৃহিণী হিসেবে পরিচয় দিলেন। তিনি বললেন, ‘আমি একজন গৃহিণী এবং আমি পরিচয়টি গর্বের সাথে বহন করি।’
মিরা রাজপুত বলেন, ‘কেন গৃহিণী হতে এত অসন্তুষ্টি? আমার সন্তান মিশা জন্ম নেওয়ার পর থেকে আমি গৃহিণী হিসেবেই আছে। আমি আমার ঘরে সময় কাটাই এবং সন্তানকে সময় দেই। সন্তানকে এক ঘণ্টা সময় দিয়ে কাজের জন্য ছোটা আমার কাছে ভালো লাগে না। তার মানে এই না যে আমি সেকেলে। নিজেকে আধুনিক প্রমাণ করার জন্য তো আর ঐতিহ্যকে ছুড়ে ফেলে দেওয়া যায় না।’
তারকাদের স্ত্রীদের নিয়ে সব সময়েই সাংবাদিক এবং ভক্তদের বাড়তি আগ্রহ থাকে। শহীদ এবং মিরার পারিবারিক ভাবে নির্ধারণ করা বিয়ে নিয়ে তাই অনেকেই খুব বিস্মিত হয়েছিল। মিরা জানান, বিয়েটা পারিবারিক হলেও তারা এখন একে অপরের খুব ভালো বন্ধু। মিড ডে।











