চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদুল জহিরের মৃত্যুদিনে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৯
বিনোদন
A A

বাংলা কথাসাহিত্যে শক্তিশালী নাম শহীদুল জহির। লেখনীতে জাদু বাস্তবতার অনন্য এই কারিগরের মৃত্যুবার্ষিকী শনিবার (২৩ মার্চ)। আর এই দিনে তার লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক অনন্য উপন্যাস ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’র মঞ্চায়ন শিল্পকলায়। যার মূল কারিগর মঞ্চের আলোচিত নাম সৈয়দ জামিল আহমেদ।

স্পর্ধার ব্যানারে ১৪ মার্চ রাজধানীর শিল্পকলা একাডেমীতে শহীদুল জহিরের লেখা উপন্যাস থেকে একই নামে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। টানা সাতদিন চলে নাটকটির মঞ্চায়ন। ২০ মার্চ ছিল নাটকটির শেষ প্রদর্শনী। তবে শহীদুল জহিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আরো তিন দিন নাটকটির শো করছে স্পর্ধা।

শহীদুল জহিরের উপন্যাস অবলম্বনে নাটকটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে সাংস্কৃতিক অঙ্গনে। ২৩ মার্চ এই সাহিত্যিকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে থাকছে নাটকটির একটি প্রদর্শনী। এরপর ২৪ ও ২৫ মার্চ থাকবে প্রদর্শনী। ২৫ মার্চ শেষ দিন হওয়ায় এদিন দুটি শোয়ের আয়োজন করেছে স্পর্ধা।

১৯৫৩ সালের ১১ সেপ্টেম্বর পুরান ঢাকার নারিন্দার ভজহরি সাহা স্ট্রিটে জন্মগ্রহণ করেন শহীদুল জহির। ১৯৮১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে সহকারী সচিব পদে যোগ দেন। ২০০৮ সালের ২৩ মার্চে তার মৃত্যুর আগ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে কাজ করে গেছেন।

‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ শহীদুল জহিরের লেখা প্রথম উপন্যাস। যা তিনি লিখেছিলেন ১৯৮৮ সলে। এরপর তার লেখা ‘সে রাতে পূর্ণিমা ছিল’, ‘মুখের দিকে দেখি’, ‘আবু ইব্রাহীমের মৃত্যু’ নামের উপন্যাসগুলোও সাহিত্যাঙ্গনে বেশ সমাদৃত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জীবন ও রাজনৈতিক বাস্তবতামুখের দিকে দেখিলিড বিনোদনশহীদুল জহির
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT