চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদদের স্মরণে ৩০ লাখ দেশি গাছ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৮
পরিবেশ
A A

মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের স্মরণে ৩০ লাখ গাছ লাগাবে বন ও পরিবেশ মন্ত্রণালয়। জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদযাপনের লক্ষ্যে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেশি প্রজাতির এসব গাছ লাগানো হবে।

সোমবার বিকেলে মন্ত্রণালয়ের সভা কক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদযাপন সফল করার লক্ষ্যে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। এতে একদিকে আমরা প্রতীকীভাবে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় ব্যাপক ভূমিকা রাখবে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে কাজে লাগানো হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, দেশে বর্তমানে ১ কোটি ১৭ লক্ষ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী রয়েছে। তাদের কাজে লাগিয়ে আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ কর্মসূচিকে সফল করে তুলবো।

এ বছর জুন মাসে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সময় এ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষে চারা উৎপাদনের জন্য বন বিভাগ তাদের প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী।

Reneta

বৈঠকে জানানো হয়, বৃক্ষরোপণের জন্য যাতে পূর্ব থেকে স্থান নির্বাচন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা যায় সে জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় বৃক্ষরোপণ
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

মোস্তাফিজকে মুম্বাই ইন্ডিয়ান্সে দেখভাল করবেন নাফীস

পরবর্তী

বছরজুড়ে ‘বাংলাবই-চ্যানেল আই অনলাইন সেরা পাঠক’ প্রতিযোগিতা

পরবর্তী

বছরজুড়ে ‘বাংলাবই-চ্যানেল আই অনলাইন সেরা পাঠক’ প্রতিযোগিতা

সত্য ঘটনা অবলম্বনে আসছে ‘প্রেমিক ১৯৮২’

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT