বেশ অনেক দিন ধরেই মুখ ভরা দাড়ি-গোঁফে দেখা গেছে শহিদ কাপুরকে। তার চির চেনা লুকটি যেন হারিয়েই গিয়েছিল। তবে অনেকদিন পর দাড়ি-গোঁফ ফেলে আবার আগের লুকে ফিরেছেন তিনি। পরবর্তী ছবির চরিত্রের প্রয়োজনেই নাকি এই কাজ করতে হয়েছে তাকে।
২০১৭ সালের তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক তৈরি হচ্ছে। ছবির নাম ‘কবির সিং’। এই ছবিতে কবির সিং এর ভূমিকায় অভিনয় করবেন তিনি। শনিবার রাতে ইনস্টাগ্রামে শহিদ কাপুর তার নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘অন সেট।#কবিরসিং।’ সাদাকালো ছবিটিতে আয়নার দিকে তাকিয়ে আছেন তিনি।
‘কবির সিং’ নির্মাণ করছেন দক্ষিণী পরিচালক সন্দীপ ভাগনা। তেলেগু ভার্সনটিও তিনি পরিচালনা করেছেন। ছবিতে শহিদ কাপুরের সঙ্গে অভিনয় করছেন কিয়ারা আদবানি। আগামি বছর মুক্তি পাবে ছবিটি। হিন্দুস্তান টাইমস









