চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহিদুলের মুক্তি ও ‘সহিংস’ অভিযানের সমাপ্তি চায় অ্যামনেস্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 

এছাড়াও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অবিলম্বে কার্যকর তদন্তেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-পরিচালক ওমর ওয়ারাইচ বলেন, শহিদুল আলমকে দ্রুত ও নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। শুধুমাত্র শান্তিপূর্ণভাবে নিজের মতামত দেওয়ার জন্য কাউকে আটক করা সমর্থনযোগ্য নয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও সরকারপন্থীদের হামলার পরিপ্রেক্ষিতে তার আটক হওয়ার ঘটনাকে সরকারের দমননীতি জোরালো হওয়ার ভয়াবহ নজির বলে মন্তব্য করেছেন তিনি।

ওমর ওয়ারাইচ আরও বলেন, বাংলাদেশ সরকারের অবিলম্বে আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের পক্ষে কথা বলা মানুষদের ওপর চালানো দমনপীড়ন বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের নিরাপদে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রয়েছে। এই অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, এর সুরক্ষা নিশ্চিত করতে হবে।

Reneta

বিবৃতিতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি বলপ্রয়োগের ঘটনায় অবিলম্বে কার্যকর তদন্তের আহ্বান জানানো হয়েছে। বিক্ষোভ কমূসূচিতে শিক্ষার্থীদের ওপর সরকার সমর্থকদের হামলা আর পুলিশি নীরবতারও তদন্ত দাবি করেছে অ্যামনেস্টি।

অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের শেষ দিকেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আন্তর্জাতিক দায়বদ্ধতা থেকেই সরকারের এই সব সংকট সমাধান করতে হবে। বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও নিরাপত্তার অধিকার নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আল-জাজিরা ইংলিশে সাক্ষাৎকার দেওয়ার পর  ৫ আগস্ট সাদাপোশাকের পুলিশ শহিদুল আলমকে আটক করে।

গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গত সপ্তাহ থেকে নিরাপদ সড়কের দাবিতে ক্লাস বর্জন করে রাস্তায় নামে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার পর্যন্ত সেই আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও শুক্রবার থেকে হামলার শিকার হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামনেস্টি ইন্টারন্যশনালআলোকচিত্রী শহীদুল আলমদৃকনিরাপদ সড়ক আন্দোলনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT