চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শস্য ঋণে এক টাকা বকেয়া হলেও জানাতে হবে বাংলাদেশ ব্যাংককে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৮
অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

কৃষি খাতের ঋণ খেলাপিদের বিষয়ে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি নতুন করে এক নির্দেশনায় জানিয়েছে, এক টাকা থেকে শুরু করে যেকোনও অঙ্কের সব বকেয়া শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) রিপোর্ট করতে হবে।

সোমবার ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ঋণখেলাপি যেন কৃষিঋণ না পান, সে ব্যাপারে সংশ্লিষ্ট ঋণ বিতরণকারী ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে। তবে নতুন মঞ্জুরি বা নবায়নের জন্য আড়াই লাখ টাকা পর্যন্ত শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্টের প্রয়োজন হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

যদিও কৃষি ও পল্লী ঋণের নীতিমালা অনুযায়ী, শস্য ও ফসল চাষের জন্য আড়াই লাখ টাকা পর্যন্ত স্বল্প মেয়াদি কৃষি ঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্টি ও সিআইবি ইনকোয়্যারির প্রয়োজন হতো না।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে জারি করা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বলা হয়েছিল, এক টাকা খেলাপি হলেও ওই ঋণখেলাপি গ্রাহকের তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। সে অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে খেলাপি তথ্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিতে হচ্ছে।

শুধু ঋণ প্রস্তাব দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপিদের ক্ষেত্রেই নয়, একই অবস্থা হয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিয়ে পরিশোধ না করা ব্যক্তিদের ক্ষেত্রেও। ক্রেডিট কার্ডে ঋণ নিয়ে কেউ এক টাকার খেলাপি হলেও সে তথ্য বাংলাদেশ ব্যাংকের সিআইবি সেলকে জানাতে হচ্ছে।

Reneta

সিআইবি হলো বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি ঋণ তথ্য ব্যুরো, যেখানে গ্রাহকদের ব্যাংকঋণ নেওয়া, তা নিয়মিত পরিশোধ করা বা না করার যাবতীয় তথ্য থাকে। একজন গ্রাহক কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে খেলাপি হলে সে তথ্য সিআইবিতে সংরক্ষিত থাকে। কোনও গ্রাহক ঋণের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ওই গ্রাহকের তথ্য সিআইবিতে পাঠায়। তাতে ওই গ্রাহকের অতীত ঋণ তথ্য জানতে পারে প্রতিষ্ঠানটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষি ঋণকৃষি ঋণ খেলাপিবাংলাদেশ ব্যাংকসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

মে ৬, ২০২৬

সিমন্স বলছেন, বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান

মে ৬, ২০২৬

সাদের হাত ধরে বিশ্ব মঞ্চে সিরিজ ‘অ্যানি’

মে ৬, ২০২৬

জয়ার কারণে যেভাবে ভাগ্য খুলেছিল অমিতাভের

মে ৬, ২০২৬

হ্যাটট্রিক শিরোপার খোঁজে যাদের নিয়ে সাফে যাচ্ছে বাংলাদেশ

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT