চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শর্তসাপেক্ষে এ বছর হজ করতে পারবে ১০ লাখ মানুষ

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১০:০০ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক, ধর্ম ও জীবন
A A

চলতি বছর (২০২২) প্রায় ১০ লাখ মুসলমান হজ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ।

এক ঘোষণায় বলা হয়, কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে ৬৫ বছর পর্যন্ত বয়সের যে কেউ এইবারের হজে অংশ নিতে পারবেন। সৌদি আরবে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। তবে সর্বনিম্ন কত বছর বয়সি ধর্মপ্রাণ মুসলমান হজ্বে অংশ নিতে পারবে এ বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

এই ঘোষণার সাথে সাথে আসন্ন হজ নিয়ে যে অনিশ্চিয়তার সৃষ্টি হয়েছিল তা দূর হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এবারের হজ পালনে খরচ বাড়ছে। এ বিষয়ে পবিত্র ঈদুল ফিতরের পর দেশগুলোর সাথে বহির্বিশ্বের চুক্তি হতে পারে। পবিত্র মিনা ময়দানে প্রতি হাজির জন্য আবাসন তৈরি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি, সৌদি আরবে যাতায়াত ব্যবস্থায় সার্ভিস চার্জ বৃদ্ধির কারণে হজের খরচ বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

করোনা মহামারীর কারণে গত দুই বছর ধরে বিদেশীদের হজ পালনের অনুমতি দেয়নি সৌদি আরব। এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় বিদেশিদের হজ পালনের সুযোগ দিচ্ছে দেশটি।

Reneta

বর্তমানে টিকা কার্যক্রমের কারণে বিশ্বে করোনা প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে। সৌদি সরকার স্থানীয়ভাবে সর্বোচ্চ সংখ্যক টিকা প্রদান করায় বর্তমানে করোনা সংক্রমণের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ফলে উমরাহ পালনকারীদের জন্য মক্কার পবিত্র কাবা ঘর এবং মদিনায় মসজিদে নববী উন্মুক্ত করে দেয়ায় সর্বোচ্চ সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান রমজান মাসে উমরাহ পালন করার জন্য সৌদি আরবে আসছেন। এরই ধারাবাহিকতায় আসন্ন হজ পালনের ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ৭ থেকে ১২ জুলাই পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামমুসলিমসৌদি আরবহজ্ব ও ওমরাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT