জনপদ

শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা

শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা

শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের ৩৫ কিলোমিটার সড়কের এখন বেহাল দশা। মৃত্যুফাঁদে পরিণত হয়েছে আঙ্গারিয়া থেকে নরসিংহপুর ফেরী ঘাট পর্যন্ত মহাসড়কে। গত দুই বছরে এই সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ১৭ জন।

শরীয়তপুর থেকে সড়ক পথে চট্টগ্রামের সাথে খুলনা, বেনাপোল, বরিশাল সহ দক্ষিণবঙ্গের ২১ জেলায় যাতায়াতের সুবিধা করতে ২০০০ সালে নির্মাণ করা হয় আঞ্চলিক এই মহাসড়ক।

বন্দর নগরীর সাথে দুরত্ব কমায় অল্প সময়ের মধ্যেই দক্ষিণাঞ্চলের যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে সড়কটি। সর্বশেষ ২০১৪ সালে ২৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয় শরীয়তপুর অংশের আঙ্গারিয়া থেকে আলুরবাজার ফেরীঘাট পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়ক। নির্মাণের এক বছরের মাথায়ই রাস্তা জুড়ে বড় বড় গর্ত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পরে সড়কটি।

ভাঙ্গা সড়কে যানবাহন চলাতে গিয়ে নানান ক্ষতির মুখে পরছে যানবাহনের মালিক ও চালকরা।  সড়ক ও জনপথ বিভাগ বলছে, চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় প্রয়োজনীয় মেরামত সম্ভব হচ্ছে না।

সড়ক মেরামতের দ্রুত উদ্যোগ না নেয়া হলে যে কোন সময়েই বন্ধ হয়ে যেতে পারে এই রুটের যান চলাচল, এমন আশংকা জেলাবাসীর।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:শরীয়তপুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…