কোটা অনুযায়ী শরণার্থী গ্রহণ না করায় ইউরোপিয় ইউনিয়নের(ইইউ)দেশগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। সাপ্তাহিক ‘দার স্পিগেল’র সঙ্গে এক স্বাক্ষাতকারে এই হুশিয়ারি দেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেমেইনার।
তিনি বলেন, ‘এটা (শরণার্থী গ্রহণ) যদি না হয়, তাহলে সদস্য দেশগুলো বিরুদ্ধে ইইউর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।’
স্বাক্ষাতকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইইউর সদস্য দেশ বিশেষ করে স্লোভাকিয়া ও হাঙ্গেরির নাম উল্লেখ করেছেন। কারণ এই দুটি দেশ ইইউ আইন ও কোটা পদ্ধতির বাইরে গিয়ে শরণার্থীদের ব্যাপারে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে। শরণার্থীরা যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে এই দেশ দুটি।
গত মাসেই স্লোভাকিয়া জানায়, তারা ইইউর পরবর্তী বৈঠকে ১ লাখ ৬০ হাজার শরণার্থীর ব্যাপারে আপত্তি জানাবে।
ওয়াল্টার বলেন, ‘শরণার্থীদের ব্যাপারে ইউরোপিয়ানদের সংহতি এখন এক রাস্তায় নেই। ইউরোপের সীমানা মুক্ত। যদি কেউ শরণার্থীদের প্রবেশে বাধা দেয় বা তাদের নিতে অস্বীকার তাহলে তারা জানে এর ঝুঁকি কী?’






