চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শমী কায়সারের গল্পে বুদ্ধিজীবী দিবসের নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর অভিনেত্রী শমী কায়সারের বাবা বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারকে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে যায়। হত্যা করা হয় তাঁকে। পিতা হারানোর সেই অনুভূতির জায়গা থেকে অসংখ্য গল্প জমানো আছে তার ভেতরে। সেইসব হৃদয় নিংড়ানো একটি গল্পই এবার চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে বিশেষ নাটক!

হ্যাঁ। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের মেয়ে ও অভিনেত্রী শমী কায়সারের একটি অসাধারণ গল্পে নির্মিত হয়েছে বুদ্ধিজীবী দিবসের বিশেষ নাটক ‘সাড়ে তিনখানা চিঠি’। সত্য ঘটনাকে সাঙ্গ করে গল্পটির রচয়িতা ছাড়াও বিশেষ এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করবেন শমী কায়সার। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন এই নাটকের নির্মাতা চয়নিকা চৌধুরী।

নতুন প্রজন্মের কাছে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যার সেই ঘৃণ্য অধ্যায়কে তুলে ধরতেই গল্পটি টেলিভিশন পর্দায় তুলে ধরা হচ্ছে বলে জানান শমী কায়সার।

নাটকের কাহিনি সম্পর্কে চয়নিকা চৌধুরী বলেন, শমী কায়সারের একটি ধনী পরিবারে বিয়ে হয়। শ্বশুর রাজাকার। শ্বশুরবাড়ির লোকজন মুক্তিযুদ্ধকে ‘গণ্ডগোল’ বলে উপহাস করে। শমীর বাবার মৃত্যুদিনে তারা বাড়িতে নানারকম পার্টি করে। যদিও তার স্বামী(মাহফুজ আহমেদ) সব সময় তার পাশে থেকে সহযোগিতা করে। এমন টানাপড়েনের মধ্য দিয়েই এগিয়ে যাবে গল্প।

চ্যানেল আইয়ের পর্দায় শহীদ বুদ্ধিজীবী দিবসের দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে বলে জানান চয়নিকা চৌধুরী। এরইমধ্যে একটি প্রমোশনাল টিজারও প্রকাশ করেছেন নির্মাতা।

ছোট পর্দায় একেবারেই অনুপস্থিত শমী কায়সার। বুদ্ধিজীবী দিবসের বিশেষ নাটকে তাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করানো নিয়ে নিজেই বেশ উচ্ছ্বসিত চয়নিকা চৌধুরী। বললেন, শমী কিন্তু এখন আর আগের মতো অভিনয় করেন না। বছরে দু-একটা কাজ করেন। নিজের লেখা গল্পে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। আশা করছি দর্শকও তার অভিনয় দারুণ উপভোগ করবেন।

Reneta

শমী কায়সার ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ,মাহফুজ আহমেদ, আজম খান এবং শিশুশিল্পী নাদীভ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চয়নিকা চৌধুরীচ্যানেল আইমাহফুজ আহমেদলিড বিনোদনশমী কায়সারশহীদ বুদ্ধিজীবী
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT