স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক রাশেদুল হাসান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার রাত পৌনে তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শব্দ সৈনিক রাশেদুল হাসান শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। কয়েক বছর ধরেই ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি। বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।
মুক্তিযুদ্ধের পর তাঁকে সহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০ শব্দ সৈনিককে স্বাধীনতা পদকে ভূষিত করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু বঙ্গবন্ধুর শাহাদাত বরণের পর রাষ্ট্রের এ সর্বোচ্চ সম্মান অধরাই থেকে গেছে রাশেদুল হাসানের।






