চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শবে বরাতে নানা পদের হালুয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ন ২০, মে ২০১৬
অন্যান্য
A A

আসছে পবিত্র শবে বরাতে নানা পদের বাহারি স্বাদের অংশ নানা স্বাদের হালুয়া তৈরি করা প্রত্যেকটি বাড়িতে। কেউ একই কায়দায় তৈরি করেন কেউবা ভিন্ন আঙ্গিকে তৈরি করেন।

আসুন দেখে নেই কিছু সাধারণ ও স্পেশাল হালুয়া তৈরির রেসেপি।

বাদামের হালুয়া
উপকরণ: কাজু বাদাম (২ কাপ), ছানা (২ কাপ), চিনি (২ কাপ), এলাচ গুঁড়া সিকি চা চামচ, ঘি আধা কাপ, ময়দা ১ টেবিল চামচ, কিসমিস ১ টেবিল চামচ, কাজু ও পেস্তা বাদাম সাজানোর জন্য।
প্রণালী: কাজু বাদাম হালকা ভেজে তিন-চার ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। পানি থেকে তুলে কাজু বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার চুলায় পাত্রে ঘি দিয়ে কাজু বাদাম ও ছানা দিয়ে ভাজতে থাকুন এবং চিনি দিন। দ্রুত নাড়তে থাকুন। ময়দা, এলাচ গুঁড়া দিন। হালুয়া হয়ে এলে প্লেটে সাজিয়ে ওপরে কিসমিস, কাজু ও পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ছোলার ডালের হালুয়া
উপকরণ: ছোলার ডাল (৫০০ গ্রাম), দুধ (১ লিটার), চিনি (৭৫০ গ্রাম), ঘি চারভাগের এক কাপ, এলাচ গুঁড়া সামান্য, দারচিনি গোলাপজল ১ টেবিল চামচ। কিসমিস ৩ টেবিল চামচ, পেস্তা বাদাম কুঁচি ৩ টেবিল চামচ।
প্রণালী: ছোলার ডাল, দুধ দিয়ে সেদ্ধ করে শুকিয়ে গেলে গরম অবস্থায় বেটে নিতে হবে। কড়াইতে ঘি দিয়ে ডাল বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চিনি দিয়ে আরো নাড়তে হবে। এলাচ, দারচিনি গুঁড়া দিতে হবে। হালুয়া তাল বেঁধে উঠলে কিসমিস, গোলাপজল দিয়ে কিছুক্ষণ নেড়ে-চেড়ে চুলা থেকে নামিয়ে বড় খাঞ্জায় ঘি লাগিয়ে পেস্তা বাদাম কুচি ছিটিয়ে গরম হালুয়া ঢেলে সমান করতে হবে। ঠাণ্ডা হলে ছাঁচে বসিয়ে বিভিন্ন নকশা করে পরিবেশন করুন।

চকলেট হালুয়া
উপকরণ: সুজি আধা কাপ, বেসন আধা কাপ, চিনি এক কাপ, ঘি আধা কাপ, কোকো পাউডার ২ টেবিল চামচ, চকলেট সিরাপ ১ টেবিল চামচ, জয়ফল, দারচিনি গুঁড়া সামান্য, ডিম ৩টা, পানি ২ কাপ।
প্রণালী: ডিম, কোকো পাউডার, চকলেট সিরাপ, চিনি ও পানি এক সঙ্গে ব্লেন্ড করুন। কড়াইয়ে ঘি ঢেলে গরম করে সুজি, ঢালুন। সুজি ভাজা হয়ে গেলে বেসন দিয়ে নাড়তে থাকুন। এরপর ব্লেন্ড করা মিশ্রণ ঢেলে দিন। পানি শুকিয়ে তেল ওপরে ভেসে উঠলে জয়ফল-দারচিনি গুঁড়া মিশিয়ে চুলা থেকে নামান। ঠাণ্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন।

পেঁপের হালুয়া
উপকরণ: ১ কাপ, মাওয়া ১ কাপ, কাঁচা পেঁপে সেদ্ধ করে বাটা ১ কাপ, চিনি ২ কাপ, ঘি ২ টেবিল চামচ, গোলাপজল, সবুজ রং প্রয়োজনমতো, কিসমিস সাজানোর জন্য।
প্রণালী: পাত্রে (প্যান) পেঁপে, ছানা, মাওয়া, চিনি ও ঘি দিয়ে সাথে সবুজ রং দিয়ে কম আঁচে ভুনতে হবে।

Reneta

প্যানের গা ছেড়ে এলে নামান। নামানোর আগে গোলাপজল ছড়িয়ে দিতে হবে। ছাঁচে দিয়ে সন্দেশ তৈরি করে কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Jui  Banner Campaign
ট্যাগ: শবে বরাতহালুয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT