আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর সেই মুহূর্তটিকে স্মরণীয় করে তুললেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। শপথ গ্রহণের পর সশস্ত্র বাহিনীর জন্য আয়োজিত এক পার্টিতে পরিবারের সবাইকে নিয়ে নাচলেন ট্রাম্প ও মেলানিয়া দম্পতি।
সেখানে ‘মাই ওয়ে’ গানটির সঙ্গে নাচেন ট্রাম্প ও মেলানিয়া দম্পতি। এসময় তাদেরকে সঙ্গ দেন ব্যারন ট্রাম্প ও ইভানকা ট্রাম্প।
শুক্রবার রাতে ওয়াশিংটন কনভেনশন সেন্টারে ন্যাশনাল বিল্ডিং মিউজিয়ামে আয়োজিত এক পার্টিতে রাত এগারোটার দিকে পৌঁছান প্রেসিডেন্ট দম্পতি। সেখানে তারা সার্ভিস ম্যান ও সার্ভিসওম্যানদের সঙ্গে নাচেন।
এর আগে আগত অতিথিদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আসল আনন্দ কেবল শুরু। দিনটিকে সুন্দর বলার প্রতিচ্ছবির দেখা মিলবে এখন। অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হার্বে পিয়েরের তৈরি গাউন পরে আসেন। মেলানিয়া বলেন, এমন দায়িত্ব পেয়ে তিনি গর্বিত। স্বামীর মতোই তিনিও বলেন, আমরা যুদ্ধ করবো, আমরা জিতবো, আমেরিকাকে আমরা আবার মহান বানাবো।
গানের সঙ্গে প্রথমে এই দম্পতি একা নাচলেও পরে তাদের সঙ্গে যোগ দেন আরো অনেকে। ভাইস প্রেসিডেন্ট পেন্স এবং সেকেন্ড লেডি কারেন পেন্সও নাচে যোগ দেন। এরপরই পুরো পরিবারকে নাচে যোগদানের আহ্বান জানানো হয়।
প্রথমে ট্রাম্প ও মেলানিয়া একসঙ্গে নাচেন। পরে ট্রাম্প নাচেন আমেরিকার নেভি পেটি অফসার ক্যাথেরিন কার্টমেলের সঙ্গে এবং মেলানিয়া নাচেন আমেরিকার আর্মি স্টাফ সার্জেন্ট জোস এ মেডিনার সঙ্গে।
এই আয়োজনের মধ্যে দিয়ে শপথ গ্রহন অনুষ্ঠানের সমাপ্তি হয়। ছবিতে দেখুন সেই আয়োজনের কয়েক ঝলক।























