চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নেয়ার আগে রাস্তায় বাধার মুখে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ন ২৪, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বাকিংহাম প্যালেসে রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বাধার মুখে পড়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। পরে পুলিশের সহযোগিতায় তিনি বাধা অতিক্রম করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, মঙ্গলবার জেরেমি হান্টকে পরাজিত করে কনজারভেটিভ পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। শপথ গ্রহণের জন্য বুধবার রাণীর সঙ্গে দেখা করতে বাকিংহাম প্যালেসে যান তিনি।

কিন্তু বাকিংহাম প্যালেসে যাওয়ার পথে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা লাল পোষাকধারী কয়েকজন কর্মী তার পথরোধ করেন। এসময় ব্যানার নিয়ে হাতে হাত রেখে তারা বরিসের পথরোধ করেন। তবে পুলিশ এসে পথরোধকারীদের সরিয়ে দিলে বরিসের গাড়ি তাদের পাশ কাটিয়ে চলে যায়।

পরে রাণীর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বরিস জনসন। আজই নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন তিনি।

অন্যদিকে আজ ১০ নং ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে শেষবারের মতো কথা বলেছেন টেরেসা। এসময় বরিসকে শুভকামনা জানিয়েছেন মে।

এর মধ্য দিয়ে অবসান হলো টেরেসা মে’র যুগের। মে’র উত্তরসূরি হলেন বরিস জনসন।

Jui  Banner Campaign
ট্যাগ: বরিস জনসনব্রিটিশ প্রধানমন্ত্রীরানী এলিজাবেথ
শেয়ারTweetPin

সর্বশেষ

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

উৎসবমুখর নির্বাচনের জন্য জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT