চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নেওয়ায় সাংসদ জাহিদকে বিএনপি থেকে বহিষ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদকে বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে দলীয় এ সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি সাংবাদিকদের বলেন, আমাদের দলের সিদ্ধান্ত ছিল যারা নির্বাচত বলে ঘোষিত হয়েছেন তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। এই সিদ্ধান্ত লংঘন ও তা এড়িয়ে গিয়ে যিনি শপথ নিয়েছেন, আমাদের দলের ঠাকুরগাঁ -৩ আসনের জাহিদুর রহমান, তাকে সর্বসম্মতিক্রমে আজকে প্রাথমিক সদস্য পদসহ বিএনপি থেকে বহিষ্কার করা হল।

গত বৃহস্পতিবার দুপুর ১২টয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ গ্রহণ করেন জাহিদুর রহমান।

শপথ শেষে সংসদ সদস্য জাহিদুর রহমান বলেছিলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় হয়রানির শিকার। আমি সংসদে গিয়ে এই মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানাব। সংসদে দাঁড়িয়ে আমি প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানাব এই বলে যে, দেখুন পুলিশ মিথ্যা মামলা দিয়েছে। এই মামলা প্রত্যাহারের ব্যবস্থা করুন। আর আমার অন্যতম আহ্বান হবে, আমার নেত্রী। একজন বয়স্ক মহিলা। যার ৭৩ বছর বয়স তাকে মুক্ত করে দিন। গণতন্ত্রের স্বার্থে তাকে মুক্তির দাবি জানাব। সংসদে গিয়ে এটাই আমার প্রথম অঙ্গীকার।

Reneta

এরপর শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, দলের সিদ্ধান্তকে ভঙ্গ করে অপরাধ করেছেন, গর্হিত কাজ করেছেন। ক্ষমা পাবেন না। তার জন্য সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তারই পরিপ্রেক্ষিতে আজ স্থায়ী কমিটির বৈঠকে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বহিষ্কারবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT