চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিলেন ধানের শীষে জয় পাওয়া সুলতান মনসুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ন ০৭, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
সুলতান মনসুর

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেই একাদশ জাতীয় সংসদে সদস্য হিসেবে শপথ নিয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে গণফোরাম থেকে নির্বাচিত ঐক্যফ্রন্টের সুলতান মোহাম্মদ মনসুর।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে শপথ নেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গত ২ মার্চ গণফোরামের দুইজন নির্বাচিত সংসদ সদস্য – সুলতান মনসুর এবং মোকাব্বির খান ৭ মার্চ তারিখে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেন।

জবাবে রোববার স্পিকারের কার্যালয় থেকে গণফোরামের দুই নেতাকে শপথ গ্রহণের আমন্ত্রণ জানিয়ে চিঠি ইস্যু করা হয়।

তবে ‘অনিবার্য কারণবশত’ উল্লেখ করে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচন করা মোকাব্বির খান আজ শপথ নিতে পারবেন না বলে বুধবার গণফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

তিনি পরে শপথ গ্রহণ করবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে এবং মোকাব্বির খান সিলেট-২ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিএনপি ও গণফোরামকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট গত ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং ৯ জানুয়ারি স্থগিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন মিলে মোট ৮টি আসন লাভ করে।

নির্বাচনের পর ৭ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও অন্যান্য দলসহ মোট ২৯০ জন এমপি শপথ নেন। অসুস্থতার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন ‍মুহম্মদ এরশাদ পরে শপথ নেন। কিন্তু এ পর্যন্ত ঐক্যফ্রন্টের কেউ শপথ নেননি। এই প্রথম জোটটি থেকে শপথ নিলেন সুলতান মনসুর।

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনসুলতান মনসুর
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT