চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শন কনারির মৃত্যু: হলিউড-বলিউডে শোকের ছায়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ন ০১, নভেম্বর ২০২০
বিনোদন
A A

মারা গেছেন অভিনেতা শন কনারি। ৩১ অক্টোবর (শনিবার) ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে তার। বয়স হয়েছিল ৯০ বছর।

মোট সাতটি জেমস বন্ড স্পাই থ্রিলারে অভিনয় করেছেন তিনি। শন কনারির মৃত্যুতে শোকাহত তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন হলিউড ও বলিউড তারকারা।

সাবেক জেমস বন্ডের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমান জেমস বন্ড। টুইটারে ডেনিয়েল ক্রেইগ লিখেছেন, ‘স্যার শন কনারিকে বন্ড হিসেবে এবং তারচেয়েও আরও অনেক বেশি হিসেবে মনে করা হবে। তিনি একটি যুগের সূচনা করেছেন, স্টাইল তৈরি করেছেন। স্ক্রিনে তার উজ্জ্বল উপস্থিতি অসাধারণ ছিল। তিনি মডার্ন ব্লকবাস্টারের সূচনা করেছেন। তিনি অভিনেতা এবং নির্মাতাদের প্রভাবিত করে যাবেন। আশা করছি তিনি যেখানেই আছেন, সেখানে যেন একটি গলফ কোর্স থাকে।’

হিউ জ্যাকম্যান কনারির একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমি বড় হয়েছি আপনাকে আদর্শ মেনে। স্ক্রিন এবং স্ক্রিনের বাইরের লিজেন্ড। শান্তিতে থাকুন।’

আর্নল্ড শোয়ার্জনেগার টুইটারে লিখেছেন, ‘শন কনারি ছিলেন লিজেন্ড, সর্বকালের সেরাদের একজন। তিনি অফুরন্ত আনন্দ দিয়েছেন আমাদের, অনুপ্রেরণা জুগিয়েছেন আমাকে।’

অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আজকের তারিখ ৩১.১০.২০। যোগ করলে ৩ +১ = ৪… সাথে ১ যোগ করলে হয় ৫। এরপর ০ … এরপর ২। অর্থাৎ ৪+১+২= ৭। এরপর ০… এই অবশিষ্ট দুটি শূন্য আগে বসিয়ে দিলে হয় ০০৭। শন কনারি চলে গেলেন… ০০৭ এ প্রাণ দিয়ে গেলেন!’

Reneta

শন কনারিকে ‘পারফেক্ট বন্ড’ বলেছেন লতা মঙ্গেশকর। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘স্যার শন কনারি নেই শুনে মন ভেঙে গেছে। তিনি ছিলেন পারফেক্ট বন্ড, দর্শকদের মুগ্ধ করেছিলেন। অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে নিজেকে ইন্ডাস্ট্রির উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছিলেন।’

টুইটারে হৃতিক লিখেছেন, ‘শন কনারি। স্যার, আপনি আমাদের মাঝে চিরকাল থাকবেন। অনেক ভালো কাজ করেছেন স্যার। নিজের জীবন জিতে নিয়েছেন। আমাদের অনুপ্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ।’

শন কনারির ছবি শেয়ার করে শোক প্রকাশ করেছেন রণবীর সিং, রণবীর হুদা সহও আরও অনেক বলিউড তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআর্নল্ড শোয়ার্জনেগারজেমস বন্ডড্যানিয়েল ক্রেইগবলিউডলতা মঙ্গেশকরলিড বিনোদনশন কনারিহলিউডহিউ জ্যাকম্যানহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও যৌথ প্রযোজনায় শাকিব, পরিচালনায় সত্যিই অনন্য মামুন?

এপ্রিল ১৪, ২০২৬

‘বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য’

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যার ঘটনায় ১৯ জন শনাক্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিতর্ক এড়াতে আগেই ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু চূড়ান্ত

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT