চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার শুরু হচ্ছে রোনালদোর ইতালি অধ্যায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ন ১৭, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সেরি আ দিয়ে শুরু হচ্ছে ইতালিতে রোনালদো যুগ। জুভেন্টাস কোচ অ্যালেগ্রি নিশ্চিত করেছেন, শনিবারই চিয়েভোর বিপক্ষে মাঠে নামবেন সিআরসেভেন।

বাংলাদেশ সময় রাত দশটায় মুখোমুখি হবে দুই দল।

রোনালদো ইতিমধ্যে জুভেন্টাসের হয়ে একটি ম্যাচ খেলেছেন। জুভেন্টাসের ‘বি’ দলের বিপক্ষে এক প্রীতি ম্যাচে মাঠে নেমে আট মিনিটের মাথায় গোল করেন। ইতালীয় মৌসুমের শুরুতে জুভেন্টাসের সিনিয়র ও জুনিয়র দলের মধ্যকার এই ম্যাচ তুরিনের ঐতিহ্য।

বিশ্বকাপের পর রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেন। তাকে দলে টানতে ১০৫ মিলিয়ন ইউরোতে চুক্তি করে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। চুক্তিটা ২০২২ সাল পর্যন্ত। এই চার বছরে আনুষঙ্গিক সুযোগ সুবিধাসহ বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো করে বেতন পাবেন রিয়ালের সাবেক এই ফুটবলার।

রিয়ালকে দুইবার স্প্যানিশ লিগ এবং কোপা ডেল রে জিতিয়েছেন রোনালদো। মাদ্রিদের হয়ে উয়েফা সুপার কাপ জিতেছেন বেশ কয়েকবার। চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন চারবার। রিয়ালে থাকার সময়ই নিজে চারবার জিতেছেন ব্যালন ডি’অর পুরস্কার।

জুভেন্টাসে যোগ দেয়ার পর এক মাসেরও কম সময় অনুশীলন করেছেন। তবু কোচ অ্যালেগ্রি রোনালদোর ফিটনেসে খুশি।

Reneta

‘রোনালদো আগামীকাল খেলছে,’ জানিয়ে অ্যালেগ্রি বলেন, ‘সে দারুণ ছন্দে রয়েছে। তাকে নিয়ে আমরা ভালো শুরুর আশা করছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: জুভেন্টাসরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এপস্টেইনের কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

ফারুকীর জন্য স্বাধীনতা পদক চাইলেন প্রেস সচিব

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তঃধর্মীয় দম্পতির হত্যাকাণ্ডে স্তব্ধ ভারতের একটি গ্রাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT