চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার রাজধানীর যেসব সড়কে তীব্র যানজট থাকতে পারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
ঢাকার রাস্তা জ্যামে ভরা, যানবাহনের সারি দীর্ঘ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং গণসংবর্ধনাকে কেন্দ্র করে শনিবার রাজধানী জুড়ে দেখা যেতে পারে অসহনীয় যানজট। আওয়ামী লীগের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে: জনসাধারণের চলাচলে অসুবিধা সৃষ্টি না করে রাস্তার দু’ধারে অবস্থান নেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারপরও সম্ভব হলে এ সকল রাস্তা এড়িয়ে চললে ভোগান্তি কিছুটা হলেও কম হবে রাজধানীবাসীর।

শনিবার সকাল ৯টা ২০ মিনিটে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট বিমানবন্দর হয়ে ঢাকা পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উপস্থিত থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রধানমন্ত্রীকে বরণ করে নেবেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে: নেতাকর্মীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ এলাকা থেকে শুরু করে বনানী, মহাখালী, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি হয়ে গণভবনের দক্ষিণ পাশের গেট পর্যন্ত রাস্তার দুই পাশের ফুটপাতে দাঁড়াবেন।

ইতোমধ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে রাস্তার পাশে দাঁড়ানোর জন্য নিদৃষ্ট স্থান বেঁধে দিয়েছে। বিমানবন্দর থেকে রেডিসন পর্যন্ত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, রেডিসন থেকে কাকলী আওয়ামী সেচ্ছাসেবক লীগ, কাকলী থেকে মহাখালী ছাত্রলীগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত রাস্তার দু’ধারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবে আওয়ামী যুব লীগ।

জনসাধারণের ভোগান্তি রোধে নেতাকর্মীদের সকাল ৮টার মধ্যে রাস্তার  দু’ধারে অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

তারপরও এই গণসংবর্ধনায় যানজট কতোটা নিয়ন্ত্রণে থাকবে? এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মোসলেহ উদ্দিন আহমদ বলেন: যানজট সহনীয় পর্যায়ে রাখতে ট্রাফিকের অতিরিক্ত সদস্য মোতায়েন করার পাশাপাশি জনসাধারণ যেন ভোগান্তিতে না পড়েন- সেই কারণে সার্বক্ষণিক ট্রাফিক ব্যবস্থাপনা মনিটরিং করা হবে।

Reneta

এছাড়া এই গণসংবর্ধনার ফলে সাময়িক যানজট সৃষ্টি হলেও সকাল ১১টার মধ্যে রাস্তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীযানজট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT