চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার থেকে ওয়ারীর কয়েকটি এলাকায় লকডাউন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ৩০, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে রাজধানীর মতিঝিলের ওয়ারীর কয়েকটি এলাকা শনিবার ৪ জুলাই থেকে লকডাউন ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ঘোষিত এলাকাগুলো ২৫ জুলাই পর্যন্ত লকডাউনের আওতাধীন থাকবে।   

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ডের এই ৮টি এলাকার মধ্যে বাইরের রোডগুলো হলো টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা–সিলেট হাইওয়ের জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন এবং ভেতরের রোডগুলো হলো লারমিনি স্ট্রিট, হরী স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, র‍্যাংকিং স্ট্রিট ও নবাব স্ট্রিট।

মঙ্গলবার বিকালে কোভিড ১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন বিষয়ক কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

সভা শেষে ডিএসসির মেয়র শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, আগামী শনিবার ৪ জুলাই ভোর ছয়টা থেকে লকডাউন বাস্তবায়ন করা হবে। এসব এলাকা ২১ দিন লকডাউন থাকবে।

তিনি বলেন, ‘এই এলাকায় কেবলমাত্র দুটি সড়কে যাতায়াত থাকবে। বাকি সড়কগুলোর মুখগুলো আমরা বন্ধ করে দেব। সেখানে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে। নমুনা সংগ্রহ করার জন্য বুথ স্থাপন করা হবে।’

তিনি বলেন, লকডাউন এলাকায় বুথের মাধ্যমে স্থানীয়দের করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ব্যবস্থা থাকবে। এছাড়া ই-কমার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাসিন্দাদের কাছে নিত্যপণ্য সরবরাহ থাকবে। ওষুধ ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে।

Reneta

এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, বর্তমানে আমরা ৪৬ জনকে শনাক্ত করেছি। তবে আশঙ্কা করছি এর সংখ্যা আরও অনেক বেশি এবং দ্রুত বিস্তার করতে পারে। বিষয়টি মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় সমাজকর্মীদের নিয়েও আমরা সেবা দিয়ে যাবো।

এদিকে পরীক্ষামূলকভাবে চলা পূর্ব রাজাবাজারে ২১ দিনের লকডাউন আজ মঙ্গলবার রাতে শেষ হচ্ছে। এরপর এলাকাটিতে নিয়ন্ত্রণ বজায় রেখে চলা হবে। আর কোনো বাড়িতে যদি করোনা রোগী থাকে তাহলে কেবল সেই বাড়িটি আরও কিছুদিন লকডাউন করা হতে পারে বলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান জানান।

করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় ১ জুন সরকারের উচ্চপর্যায়ের এক সভায় করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে রেড জোন বা লাল (উচ্চ ঝুঁকিপূর্ণ), হলুদ (মাঝারি ঝুঁকিপূর্ণ) ও সবুজ (নিম্ন ঝুঁকিপূর্ণ) এলাকায় ভাগ করে ভিন্নমাত্রায় এলাকাভিত্তিক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় ৯ জুন রাত অর্থাৎ ১০ জুন প্রথম প্রহর থেকে রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে লকডাউন শুরু হয়েছিল।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, পুলিশ কমিশনারের প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, স্বশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি, ওয়ার্ড কাউন্সিলররা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসঢাকা দক্ষিণ সিটি করপোরেশনলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহীর যেসব এলাকায় ১৩ দিন বিদ্যুৎ থাকবে না

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যকে গুলি করে হত্যা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির আপত্তিতেই ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করেন ট্রাম্প

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

‘বিজেপির জয়ের পর মুসলিমরা ভারত ছাড়ছেন’ এমন দাবির ভিডিওটি ভুয়া

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT