চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার কাশ্মীর সফরে যাচ্ছেন রাহুল গান্ধী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৬ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শনিবার জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন কংগ্রেসের সদ্য সাবেক সভাপতি রাহুল গান্ধী। তার সঙ্গে অন্যান্য বিরোধীদলের নেতারাও এই সফরে যোগ দিবেন।

সম্প্রতি জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া ৩৭০ ধারা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারত সরকার। তখন থেকেই একের পর নিষেধাজ্ঞা আরোপ করে কার্যত এ দুটি অঞ্চলকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

শনিবার জম্মু-কাশ্মীরের অবস্থা পর্যবেক্ষণে বিরোধীদলের নেতারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে।

কংগ্রেসসহ এই সফরের অন্য দলগুলোর মধ্যে রয়েছে সিপিআই-এম, সিপিআই, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে।

রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা গোলাম নবী আজাদ এবং আনন্দ শর্মা সফরকারী দলে রয়েছেন। এর আগে দুইবার গোলাম নবী আজাদকে জম্মু বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার তাকে আটকে দেয়ার পাশাপাশি জোর করে দিল্লীতে ফেরত পাঠানো হয়।

সফরকারী দলের অন্য নেতারা হলেন সিপিআই-এম’র নেতা সিতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, আরজেডি’র মনোজ ঝা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির দিনেশ ত্রিবেদীএবং ডিএমকে’র তিরুচি সিভা।

Reneta

সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সফরকারী দলগুলোর নেতারা প্রথমে শ্রীনগর যাবেন। যদি তাদের অনুমতি দেয়া হয় তাহলে অন্যান্য কিছু এলাকাতেও যাবেন তারা।

তবে এখন পর্যন্ত সরকার কোন রাজনৈতিক নেতাকে জম্মু-কাশ্মীরে প্রবেশ করতে দেয়নি।

অন্যদিকে শনিবার সফরকারী দলগুলোকে সেখানে না যাওয়ার অনুরোধ জানিয়েছে জম্মু ও কাশ্মীরের তথ্য ও জনসংযোগ বিভাগ।

বিরোধীদলগুলোর সফরে জম্মু-কাশ্মীরের জনসাধারণের স্বাভাবিক জীবনে প্রবেশ ব্যাহত হতে পারে জানিয়ে সফর বাতিলের জন্য শুক্রবার সন্ধ্যায় তাদের অনুরোধ জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৩৭০ ধারাজম্মু-কাশ্মীররাহুল গান্ধী
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলায় অভিযুক্ত সাংবাদিকদের তালিকা প্রধানমন্ত্রীকে দিয়েছে সম্পাদক পরিষদ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT