চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শনিবারের বিকেল’-এর সেন্সর বুধবার, মার্চে মুক্তি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

মোস্তফা সরয়ার ফারুকীর ছবি মানেই দর্শকের আগ্রহ নিয়ে অপক্ষো! সর্বশেষ ২০১৭ সালে ‘ডুব’ নিয়ে হাজির হয়েছিলেন তিনি। গেল বছরে তার নির্মিত কোনো ছবি মুক্তি না পেলেও প্রহর গুণছে বহুল প্রতীক্ষিত ছবি ‘শনিবারের বিকেল’।

মুক্তির আগেই বহুল আলোচিত ‘শনিবারের বিকেল’। বর্তমানে ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা রয়েছে বলে জানিয়েছেন ছবির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

‘শনিবারের বিকেল’ নিয়ে সেন্সর বোর্ডের সদস্য ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, আগামি বুধবারে ‘শনিবারের বিকেল’ সেন্সরে প্রদর্শিত হওয়ার কথা। সব ঠিক থাকলে এদিনই সেন্সর ছাড়পত্র পেতে পারে ছবিটি।

ছবি মুক্তির বিষয়ে জানতে চাইলে ফারুকী চ্যানেল আই অনলাইনকে বলেন, ছবির সব কাজ আগেই শেষ হয়েছে। বর্তমানে ছবিটি সেন্সর বোর্ডে জমা আছে। সেন্সর ছাড়পত্র পেলেই মুক্তির তারিখও চূড়ান্ত করা হবে। তবে বড় পর্দায় মুক্তির বিষয়টি দেখছে জাজ মাল্টিমিডিয়া।

ছবির একাংশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। ছবি মুক্তির বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, মার্চ মাসেই ‘শনিবারের বিকেল’ মুক্তির পরিকল্পনা আছে আমাদের। তার আগে সেন্সর হলে মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করবো। আশা করছি এ সপ্তাহে সেন্সর হবে।

গুঞ্জন আছে, ২০১৬ সালে গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানে জঙ্গি হালমা নিয়েই এ ছবির প্লট। তাই গত বছর যখন ছবির শুটিং শুরু হয়েছিল তখন থেকে শনিবারের বিকেল নিয়ে মাতামাতি হয়েছিল। তারকাবহুল এই ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

Reneta

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবারের বিকেল’ বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ করেছেন ছবির শুটিং। এরকম আরো অনেক নতুনের দেখাই মিলবে ‘শনিবারের বিকেল’ ছবিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াদ হুরানিজাহিদ হাসানতিশাপরমব্রতমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশনিবারের বিকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT