চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শত্রুতা করতে নাছোড়বান্দা যুক্তরাষ্ট্র: নর্থ কোরিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ন ০৪, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া-যুক্তরাষ্ট্র

পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ফের আলোচনা শুরু করতে একমত হওয়ার পরও যুক্তরাষ্ট্র নাছোড়বান্দার মতো শত্রুভাবাপন্ন আচরণ করছে বলে অভিযোগ করেছে নর্থ কোরিয়া।

জাতিসংঘে নর্থ কোরিয়ার প্রতিনিধি দলের পক্ষ থেকে বুধবার দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ‘অবরোধ আরোপে মরিয়া’।

রোববার নর্থ কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে নর্থ ও সাউথ কোরিয়ার সীমান্তে পানমুনজম এলাকায় সংক্ষিপ্ত এক ঐতিহাসিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ঘণ্টাখানেকের বৈঠকে দুই নেতা পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনা আবারও শুরু করার ব্যাপারে একমত হন।

বৈঠক শেষে কিমকে নিয়ে আচমকা সীমানা পেরিয়ে নর্থ কোরিয়াতে প্রবেশও করেন মার্কিন প্রেসিডেন্ট।

অথচ এর মাত্র দু’দিন পরই নর্থ কোরিয়ার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন অভিযোগ। মধুর সম্পর্ক থেকে সুর পাল্টে আবার সেই আগের মতো তিক্ত বাদানুবাদ।

শুধু তাই নয়, পিয়ংইয়াং অভিযোগ করেছে, ওয়াশিংটন কোরীয় উপদ্বীপ অঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে।

Reneta

জাতিসংঘ বরাবর পাঠানো আনুষ্ঠানিক এক বিবৃতিতে এসব অভিযোগ করেছে নর্থ কোরিয়া।

বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ আমদানির ব্যাপারে ২০১৭ সালে নর্থ কোরিয়ার ওপর যে সীমানা বেঁধে দেয়া হয়েছিল দেশটি তা লঙ্ঘন করেছে। এই বিবৃতির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাব দিচ্ছে নর্থ কোরিয়া।

একই সঙ্গে নর্থ কোরিয়ার ওপর আরও বেশি অবরোধ আরোপের আহ্বান জানিয়ে জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের পাঠানো যৌথ আবেদনপত্রেরও প্রতিবাদ জানানো হয়েছে।

ওই চিঠিতে নর্থ কোরিয়ার সব প্রবাসী কর্মীকে জাতিসংঘের সব দেশ থেকে ফেরত পাঠিয়ে দিতে আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করেছে নর্থ কোরিয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: কিম জং উনডোনাল্ড ট্রাম্পডোনাল্ড ট্রাম্প-কিম জং উননর্থ কোরিয়াযুক্তরাষ্ট্র-নর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

উৎসবমুখর নির্বাচনের জন্য জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দিতে পারছি এটাই বড় নেয়ামত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ শেষ, গণনা শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT