চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতাব্দীর সর্বনিম্ন রানের লজ্জায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

উইন্ডিজ সফরের শুরুতেই লজ্জার রেকর্ডে নাম লেখাল বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন স্কোর, ৪৩ রানে অলআউট হয়েছে সফরকারীরা। একবিংশ শতাব্দীতে টেস্টে এটিই সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিন স্বাগতিক পেসার মিলে দখলে নেন বাংলাদেশের ১০ উইকেট।

কেমার রোচ শুরুর পাঁচ উইকেট তুলে নেয়ার পর কামিন্স দুটি ও শেষে অধিনায়ক জেসন হোল্ডার তিন উইকেট নিলে ১৮.৪ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশ। দুই অঙ্কে পৌঁছান কেবল লিটন দাস (২৫)।

সাদা পোশাকে আবারও অধিনায়কত্বে ফেরা সাকিব আল হাসান ও নতুন কোচ স্টিভ রোডসের শুরুর অভিজ্ঞতা হয়ে রইল তাই খুবই বাজে।

বাংলাদেশের আগের সর্বনিম্ন রানের ইনিংসটি ছিল ৬২। ২০০৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ছিল সেটি।

টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড অবশ্য নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে তারা অলআউট হয় ২৬ রানে। বিংশ শতাব্দীতে পঞ্চাশের আগে গুটিয়ে যাওয়ার ঘটনা রয়েছে বেশ কটি। তবে একবিংশ শতাব্দীতে টেস্টে এটিই (৪৩) সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। আগের রেকর্টি ছিল ওয়েস্ট ইন্ডিজের। ২০০৪ সালে নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয়রা অলআউট হয় ৪৭ রানে।

Reneta

এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার আশরাফুলের(৬১ টেস্ট) রেকর্ড ছোঁয়ার দিনে দ্রুতই ক্রিজের দিকে হাঁটতে হয় মুশফিকুর রহিমকে। ২২ গজে থাকাও হয়নি বেশিক্ষণ। কেমার রোচের তোপে আসলে টিকে থাকতে পারেনি পুরো টপঅর্ডারই।

স্কোরবোর্ডে ১৮ রান উঠতেই বাংলাদেশের ৫ জন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। পরে খানিকক্ষণ টিকে থাকার পরীক্ষা দিয়ে ফিরে গেছেন লিটনও। দ্রুতই তাকে অনুসরণ করেন সোহান। তারপর গুটিয়ে যাওয়া!

শুরুতে ১৬ রানে মধ্যে তামিম ইকবাল ও মুমিনুল হকের উইকেট হারিয়ে বসা দলকে উদ্ধারের দায়িত্ব পড়েছির মুশফিকের কাঁধে। ব্যক্তিগত মাইলফলকের ম্যাচে উল্টো রানের খাতাই খুলতে পারেননি। আউট হয়ে বাংলাদেশকে ফেলে দেন চাপে।

সেই চাপ উতরে দিতে ব্যর্থ অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদও। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সাকিব, সেটিও রানের খাতা খোলার আগেই। কেমার রোচের ওই ওভারে উইকেট পড়ে তিনটি।

বাংলাদেশের প্রথম ৫ উইকেটের সবকটি নিয়েছেন ডানহাতি ফাস্ট বোলার রোচ। শুরুতে তামিম ৫, মুমিনুল ১ রানে ফেরেন। সাকিব-রিয়াদের মতো রানের খাতা খুলতে পারেননি মাহমুদউল্লাহও।

একপাশ আগলে রাখা লিটন ফিরেছেন ২৫ রানে। তাকে ফেরান কামিন্স। পরে সোহানকেও (৪) সাজঘরে পাঠান এ পেসার। মিরাজ ১, রাব্বি ০ ও রাহি ২ রান করে সাজঘরে ফিরলে ৪৩ রানেই থেমে যায় সফরকারীদের ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT