চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতভাগ শিশুকে ইপিআইয়ের আওতায় আনা হবে: তাপস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২০
বাংলাদেশ
A A

ডিএসসিসি এলাকায় শতভাগ শিশুকে আগামী এক বছরের মধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার সকালে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসির নবগঠিত ৫ অঞ্চলের ১৮টি ওয়ার্ডসহ পুরনো ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নব গঠিত ১৮ ওয়ার্ডে নগর স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে ব্যারিস্টার শেখ তাপস বলেন, নতুন ১৮টি ওয়ার্ডের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়াও পুরনো ওয়ার্ডগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে আমরা একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করছি। এসব উদ্যোগের মাধ্যমে আমরা এ নগরের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা করপোরেশনের গুরু দায়িত্ব উল্লেখ করে এ সময় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, এই গুরু দায়িত্ব পালনে দৃঢ় প্রত্যয়, দৃঢ় সংকল্প আমাদের রয়েছে। আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আমরা আজ থেকে এই কার্যক্রমের নব সূচনা শুরু করব। ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার একশত ভাগ সন্তানকে আমরা ইপিআই কার্যক্রমের আওতায় নিয়ে আসব।

সুস্থ-সবল জাতি গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের কারণে বাংলাদেশ পোলিও রোগ মুক্ত হয়েছে জানিয়ে ডিএসসিসি মেয়ে ব্যারিস্টার শেখ তাপস এ সময় আরও বলেন, একটি সুস্থ জাতি গঠনের মূলে থাকে সে জাতির স্বাস্থ্য সুরক্ষা। কিন্তু সুস্থ, সবল জাতি গঠনের অন্তরায় হলো রোগ-বালাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের ফলে দেশ পোলিও রোগ মুক্ত হয়েছে, দেশের ৭৫ শতাংশ নানা ধরণের রোগ কমে এসেছে। সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরোর উপাধি পেয়েছেন।

Reneta

অনুষ্ঠানে কাউন্সিলরদের উদ্দেশ্যে ডিএসসিসি মেয়র বলেন, অনেকেই হয়তো জানেন না কোথায় টিকা দেয়া হয়, এজন্য প্রতিটি নাগরিকের বাসায় আপনারা যান। তাদেরকে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে পাঠাতে উৎসাহিত করুন, যাতে আমাদের কোনো সন্তান এ কর্মসূচিরর বাইরে না থাকে।

কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এমএনসিএন্ডএইচ এর লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক, বাংলাদেশে ইউনিসেফের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মায়া ভেন্ডেনান্ট, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমিউনাইজেশন সিস্টেম স্ট্র্যানদ্যানিং এর মেডিকেল অফিসার ডা. বালিন্দর সিং চাওলা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান, ঢাকা জেলার সিভিল সার্জনসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উর্দ্ধতন কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনশেখ ফজলে নূর তাপস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT