চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতবর্ষ পূরণের আগেই চলে গেলেন ভারতের প্রবীণতম মহিলা যোগগুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক, নারী
A A

শতবর্ষ পূরণ করা হলো না ভারতের প্রবীণতম মহিলা যোগগুরু ভি নানাম্মলের। ৯৯ বছর বয়সে তিনি তামিলনাড়ুর কোয়েম্বাটুরে নিজ বাড়িতে মারা গেছেন।

গত এক সপ্তাহ ধরে নিজ বাড়িতে অসুস্থ থাকার পর শনিবার তিনি মারা যান।

গতবছর এক প্রতিবেদনে প্রকাশ, ভি নানাম্মল এই বয়সে ধনুরাসন, পূর্ণ ভুজঙ্গাসন, সর্বাঙ্গাসনের মতো জটিল ৫০টি আসন অনায়াসে করতে পারতেন।

বিভিন্ন আসনে পারদর্শী এই নারীর শতবর্ষ পূরণের অপেক্ষায় যখন তার ভক্তরা দিনক্ষণ গুণছিলেন, তখন ৯৯ বছর বয়সে তিনি মারা গেলেন।

প্রবীণ এই যোগগুরু পেশায় ছিলেন যোগাসন প্রশিক্ষক।  মারা যাওয়ার কয়েক মাস আগেও প্রায় ১০০ জন শিক্ষার্থীকে সে প্রতিদিন এই বয়সেও প্রশিক্ষণ দিতেন।

কৃষক পরিবারের বেড়ে ওঠা ভি নানাম্মলের মাত্র ১০ বছর বয়স থেকে যোগাসন শুরু করেছিলেন। প্রথমে বাড়িতেই পিতামহ’র কাছে যোগাসন শেখার শুরু। বিয়ের পর নিজের শ্বশুরের কাছ থেকে যোগাসন শিখতে থাকেন তিনি।

শুধু যোগাভ্যাস নয় নানাম্মল ছাত্রছাত্রীদের যোগাসনের প্রশিক্ষণও দিতেন। নানাম্মলের ছাত্রছাত্রীদের মধ্যে সব বয়সের মানুষই রয়েছে।

মাত্র ১৪ বছর বয়সে তামিলনাড়ুর সশস্ত্র মার্শাল আর্ট ‘সিলামবট্টম’ প্রতিযোগীতায় জয়ী হয়েছিলেন তিনি।

২০১৭ সালে তত্‍কালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে থেকে ‘নারীশক্তি’ সম্মানে ভুষিত হন।

গতবছর পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় নানাম্মলকে। তার দ্বারা অনুপ্রাণিত হয়েছে আজকের যুবসমাজ।

সামাজিক মাধ্যম ইউটিউবেও বেশ জনপ্রিয় নানাম্মল তার গোলাপী শাড়ি পরা যোগাসনে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাগদাদি এবার সত্যিই নিহত, মার্কিন সেনাবাহিনীর দাবি

পরবর্তী

বাংলাদেশের এখনই উচিৎ অন্যান্য দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা: হাবিব উল্লাহ ডন

পরবর্তী
ডন-মুক্ত বাণিজ্য

বাংলাদেশের এখনই উচিৎ অন্যান্য দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা: হাবিব উল্লাহ ডন

ফিলিস্তিনে বঙ্গবন্ধু'র নামে সড়ক

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT