চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতবর্ষী সাংসারেক জনিক নকরেক

লায়লা নওশিন লায়লা নওশিন
৭:২৪ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২১
মতামত
A A

বিশ্বের বিভিন্ন সংস্কৃতি, ভাষা, জাতিসত্তা সম্পর্কে আগ্রহ সেই ছোটকাল থেকেই। বিশ্ববিদ্যালয়ে এসে সেই আগ্রহ আরো বেড়ে গিয়েছিল। এরপর বৈচিত্র‍্যময় সংস্কৃতি, ভাষা, জাতিসত্তা সম্পর্কে জানতে, তাদের সাথে মিশতে ঘোরাও হয়েছে কিছু কিছু জায়গায়। কারো সাথে হয়তো গভীরভাবে মেশা হয়েছে, কারো সাথে হয়নি। কিন্তু যতটুকুই মিশেছি কোথাও আন্তরিকতার কোন কমতি ছিল।

তেমনই এক আদিবাসী জনগোষ্ঠীর সাথে একাকার হয়ে মিশে এসেছি এই গতমাসেই। টাঙাইলের মধুপুরে।সে গল্প আরেকদিন হবে। আজ কথা হোক শতবর্ষী সাংসারেক জনিক নকরেককে নিয়ে। সাংসারেক হল গারো বা মান্দিদের আদি ধর্ম।

গারো বা মান্দিদের প্রায় সবাই খ্রিষ্টধর্মে দীক্ষিত হয়ে গেলেও ১১৬ বছর বয়সী জনিক নকরেক সাংসারেক ধর্ম ছাড়েননি। আদি ধর্মের সেই বিশ্বাস নিয়েই বেঁচে আছেন তিনি। গারোদের আদি এই ধর্মের রীতিনীতি পুরোপুরি মেনে চলেন তিনি। জনিক নকরেককে সবাই আচ্চু বলে ডাকে। মান্দিদের আচিক ভাষার আচ্চু শব্দটির বাংলা হবে দাদা অথবা নানা। মধুপুরের লাল মাটির গ্রাম চুনিয়াতে বসে এখনো একা একা নিজ ধর্ম পালন করছেন আচ্চু।

এবার মধুপুর ভ্রমণের সময়ে আমার পা পড়েছিল চুনিয়ায় সেই আচ্চুর উঠোনে। মূলত কবি রফিক আজাদের চুনিয়ার খোঁজে বেরিয়ে খুঁজে পেয়েছিলাম আচ্চুকে। বয়সের ভারে নিমজ্জিত আচ্চু এখনো বাস করেন মাটির কুঁড়েঘরে। তাঁকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র আন্তর্জাতিক মহলে সমাদৃত হয়েছে, বিশ্বের অনেক মানুষ চেনেন এই জনিক নকরেককে, কিন্তু তিনি এখনো সেই মাটির মানুষটি হয়েই বেঁচে আছেন চুনিয়ায়। যে চুনিয়ায় এসে গারোদের আতিথেয়তা ও আন্তরিকতায় মুগ্ধ হয়েছিলেন কবি কবি রফিক আজাদ। চুনিয়ার প্রাকৃতিক লীলাভূমি আবেশিত হয়ে ফিরে এসেই লিখেছিলেন ‘চুনিয়া আমার আর্কেডিয়া’। এরপর বহুবার ফিরে ফিরে গেছেন চুনিয়ায়। আশ্রয় নিয়েছিলেন সেখানকার একমাত্র সাংসারেক জনিক নকরেকের এই কুঁড়েঘরেই।

ইতিহাসের জীবন্ত কিংবদন্তি জনিক নকরেক। তার সম্পর্কে বিভিন্ন লেখা থেকে জানা যায়, বাল্যে প্রথম বিশ্বযুদ্ধের গল্প শুনেছেন তিনি যৌবনে ব্রিটিশ শাসনের দাপট দেখেছেন। প্রত্যক্ষ করেছেন ভারত বিভক্তিও। ‘হাতমে বিড়ি মুখমে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান’ শ্লোগান শুনেছেন। মধুপুর থেকে ময়মনসিংহ চল্লিশ কিলোমিটার কাঁচা রাস্তা পায়ে হেঁটে মোহাম্মদ আলী জিন্নাহ ও মহাত্মা গান্ধীর জনসভায়ও গিয়েছেন তিনি। জনিকের জীবনের সবচয়ে বড়ো স্মৃতি ৭১ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মধুপুর বনাঞ্চলের দোখলা বাংলোতে অবস্থানকালে বিরল সাক্ষাত। দোখলা বাংলোতে অবস্থানকালে চুনিয়া গ্রাম পরিদর্শনের সময় বঙ্গবন্ধুর পা পড়েছিল জনিকের এই জীর্ণ কুটিরে।

Reneta

বয়সের ভারে নিমজ্জিত জনিক নকরেক এখনো কাউকে দেখলেই সে পুরনো স্মৃতি রোমন্থন করেন। করোনাকাল হওয়ায় আচ্চুর থেকে একটু দূরেই বসলাম আমরা। আমাদের দেখে কত স্মৃতিচারণা করলেন বিরবির করে। কোনোটা আমাদের কান অব্দি পৌঁছালো, কোনোটা পৌছালো না। কিন্তু ইতিহাসের কিংবদন্তী জনিক নকরেক আমাদের হৃদয়ে পৌঁছে গেছে সেদিন। শান্ত চুনিয়ার শান্তিপ্রিয় মানুষেরা এখনো আগলে রেখেছেন তাদের আদি ধর্মের বাহক জনিক নকরেককে। জনিক নকরেক হারিয়ে গেলে কোথায় যাবে সাংসারেক ধর্ম? মান্দি জননগোষ্ঠী কি একদিন ভুলেই যাবে তাদের আদি ধর্মের কথা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT