চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শততম টেস্টে ভবিষ্যৎ প্রজন্মকে কোহলির বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

‘এখনকার সময় প্রচুর ক্রিকেট খেলা হয়। তিন ধরনের ক্রিকেট এবং আইপিএল রয়েছে। আগামী প্রজন্ম আমার কাছ থেকে টেস্ট ক্রিকেটে একটি বিষয় শিখতে পারে, আমি চেষ্টা করেছি এবং ক্রিকেটের সবচেয়ে বিশুদ্ধ ফরম্যাটে ১০০টি ম্যাচ খেলেছি। যার জন্য আমি গর্বিত।’

টেস্টের প্রতি নিজের মনোভাব ও নিবেদন জানানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সাদা পোশাকের ফরম্যাটে উদ্বুদ্ধ করতে এমনই বললেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

১২তম ভারতীয় হিসেবে শুক্রবার মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টে খেলতে নেমেছেন কোহলি। ম্যাচ শুরুর আগে শৈশবের নায়ক ও দলের কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে ১০০তম টেস্ট ক্যাপ আর স্মারক পান তিনি। স্মরণীয় মুহূর্তে কোহলির পাশে ছিলেন স্ত্রী ও বলিউড তারকা আনুশকা শর্মা।

এসময় আবেগপ্রবণ হয়ে পড়া কোহলি ২০১৬ সালে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব-১৫ দলে থাকা অবস্থায় দ্রাবিড়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ ও ছবি তোলার কথা স্মরণ করেন। শৈশবের নায়কের থেকে শততম টেস্ট ক্যাপ পেয়ে সম্মানিত বোধ করার কথা জানান। বলেন, তার বাড়িতে দ্রাবিড়ের সঙ্গে তোলা সেই ছবি এখনও আছে।

‘এটা (শততম টেস্ট ক্যাপ) রাহুল দ্রাবিড়ের থেকে গ্রহণের চেয়ে আর বিশেষ কিছু হতে পারতো না। ন্যাশনাল ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব-১৫’র সময়ের সেই ছবিটা এখনও আমার বাড়িতে আছে। যখন ছবি তোলার সময় আমি আপনার দিকে তাকিয়ে ছিলাম! আজ আপনার কাছ থেকে আমার ১০০তম টেস্ট ক্যাপ পেয়েছি। সত্যিই এটি একটি দুর্দান্ত যাত্রা ছিল এবং এটি প্রত্যাশার সঙ্গে বাড়তে থাকে।’

‘ধন্যবাদ রাহুল (দ্রাবিড়) ভাই, এটা সত্যিই আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। আমার স্ত্রী এখানে, আমার ভাই স্টেডিয়ামে আছে। আমার পরিবারের সকল সদস্য, ছোটবেলা থেকে আমার কোচ, সবাই খুব গর্বিত। আমার সমস্ত সতীর্থদের, বছরের পর বছর ধরে সমর্থনের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এটি সত্যিই একটি দলীয় খেলা এবং এই যাত্রা আপনাদের সবাইকে ছাড়া সম্ভব হতো না।’

Reneta

কোহলিকে শততম টেস্টের জন্য ক্যাপ ও স্মারক তুলে দেয়ার আগে প্রশংসায় ভাসান দ্রাবিড়ও, ‘বিরাট যখন তুমি ছোট ছিলে এবং ক্রিকেট খেলা শুরু করেছিলে, তখন নিশ্চয়ই ভারতের জন্য একটা হলেও টেস্ট ম্যাচ খেলতে চাইতে। আর আজ তুমি এখানে শততম টেস্ট ম্যাচের জন্য দাঁড়িয়ে আছো।’

‘এটা আমাদের খেলাধুলায় দারুণ সবকিছুর একটি প্রমাণ। ঘাম ঝরানো, শৃঙ্খলা, সাহস, দক্ষতা, সংকল্প, ইচ্ছা, মনোযোগ সবকিছুই তোমার ছিল। একটা দুর্দান্ত যাত্রা ছিল তোমার। তুমি কেবল ১০০তম টেস্ট ম্যাচ খেলার জন্যই গর্বিত হবে না, এখানে পৌঁছানোর সেই মহিমান্বিত যাত্রার জন্যও গর্ববোধ করবে।’

‘দারুণ কৃতিত্বের জন্য তোমাকে এবং তোমার পরিবারকে অভিনন্দন। এটা তোমার প্রাপ্য। আশা করি এটা আগামীতে অনেককিছুর সূচনা মাত্র এবং আমরা ড্রেসিংরুমে যেমনটা বলি, এটাকে (অর্জন) দ্বিগুণ করো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকাকোহলিদ্রাবিড়লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT