শততম ওয়ানডে জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। শনিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আফগানদের ১৪১ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।
এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। পাশাপাশি আত্মবিশ্বাসী এই জয় দিয়ে সফররত ইংল্যান্ড দলকেও একটা বার্তা দিয়ে রাখলো মাশরাফির দল।
প্রথম ব্যাট করে ৮ উইকেটে ২৭৯ রান করে বাংলাদেশ। জবাবে ৩৩ দশমিক ৫ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।








