‘ক্রিকেট ঈশ্বর’ শচীন
টেন্ডুলকারের টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে করা ১০ হাজার রানের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক।
সোমবার শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এ অনন্য কীর্তি গড়েন তিনি। ইংল্যান্ডের হয়ে কুকই প্রথম ক্রিকেটার যিনি ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছুলেন।
২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে শচীন ৩১
বছর ১০ মাস বয়সে ১০ হাজার রান করেন। অার ইংলিশ এ ব্যাটসম্যান তা করেছেণ ৩১ বছর ১৫৭ দিন বয়সে। অর্থাৎ টেন্ডুলকারের চেয়ে প্রায় পাঁচ মাস আগেই
রেকর্ড গড়লেন কুক।
তবে বয়স হিসেবে রেকর্ড ভাঙলেও শচীনের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কুক। ১২২টি ম্যাচ খেলে ১০ হাজার রান করেছিলেন শচীন। অার কুককে খেলতে হয়েছে ১২৮টি ম্যাচ।
টেস্টের ইতিহাসে সর্বোচ্চ রান করেছেন শচীন। তার রান সংখ্যা ১৫ হাজার ৯২১। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার রান ১৩ হাজার ৩৭৮।
কুকের আগে ১০ হাজারের তালিকায় জায়গা করে নিয়েছেন সুনীল গাভাস্কর (১২৫ টেস্টে ১০,১২২), স্টিভ ওয়াহ (১৬৮ টেস্টে ১০,৯২৭), অ্যালন বর্ডার (১০,১৭৪), ব্রায়ান লারা (১৩১ টেস্টে ১১,৯৫৩), জ্যাক কালিস (১৬৬ টেস্টে ১৩,২৮৯), রিকি পন্টিং (১৬৮ টেস্টে ১৩,৩৭৮) ও শচীন টেন্ডুলকার (২০০ টেস্টে ১৫,৯২১)।







