চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শঙ্কামুক্ত মুহম্মদ খসরু, শিগগির ঘরে ফিরবেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

সুস্থ চলচ্চিত্র আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মুহম্মদ খসরু হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি ছিলেন রাজধানীর ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে (বারডেম)। তবে এখন শঙ্কামুক্ত তিনি। শিগগির হাসপাতালে ছেড়ে ঘরে ফিরবেন। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের বর্তমান সভাপতি ও নির্মাতা অঞ্জন জাহিদুর রহিম।

শ্বাসকষ্ট, ডায়াবেটিস, অ্যাজমার সমস্যায় অনেক দিন ধরেই ভুগছিলেন মুহম্মদ খসরু। গত সোমবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে কেরানীগঞ্জের রোহিতপুরের বাড়ি থেকে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিসিইউ’তে ভর্তি করেন।

বুধবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি বেশ সুস্থ আছেন বলে জানিয়েছেন ‘মেঘমল্লার’ খ্যাত নির্মাতা অঞ্জন।

Banglabid

শনিবার দুপুরে তিনি বলেন, খসরু ভাইয়ের প্রধান সমস্যা ছিলো নিউমোনিয়া। যার কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। তবে চিকিৎসার পর এখন তিনি প্রায় পুরোপুরি সুস্থ আছেন। তবে আরো কয়েকদিন বারডেমে থাকতে বলেছেন চিকিৎসকরা। শিগগির তিনি হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরবেন।

সুস্থ চলচ্চিত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাড়াও বাংলা চলচ্চিত্রের অন্যতম পত্রিকা ‘ধ্রুপদী’ ও ‘চলচ্চিত্র’ এর সম্পাদক মুহম্মদ খসরু। এছাড়া বেশ কয়েকটি গ্রন্থের প্রণেতাও তিনি। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা রাজেন তরফদারের বিখ্যাত চলচ্চিত্র ‘পালঙ্ক’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ঋত্বিক ঘটকের একটি সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন ৭০-এর দশকে। যা ধ্রুপদী পত্রিকায় প্রকাশিত হয়। পরে এই সাক্ষাৎকারটি উপমহাদেশের বিভিন্ন পত্রিকায় পুনর্মুদ্রণ হয়েছে।

Reneta

ছবি: কামরুল মিথুন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋত্বিক ঘটকচলচ্চিত্রধ্রুপদীমুহম্মদ খসরুলিড বিনোদনশর্টফিল্ম ফোরাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লায় ১৩ শ্রমিক নিহতের ঘটনায় মামলা

পরবর্তী

নির্বাচনে বিজয়ী হয়ে ডাকসুর নেতৃত্বে থাকবে ছাত্রলীগ: তোফায়েল

পরবর্তী
ছাত্রলীগ

নির্বাচনে বিজয়ী হয়ে ডাকসুর নেতৃত্বে থাকবে ছাত্রলীগ: তোফায়েল

‘মণিকর্নিকা’ দিয়ে শুরুটা কেমন হলো কঙ্গনার?

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT