চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শঙ্কামুক্ত নন’ মেহেদি-স্বর্ণা-অ্যানি, রোববার মেডিকেল বোর্ড গঠন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ন ১৬, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত মেহেদী হাসান, তার স্ত্রী সৈয়দা কামরুন নাহার স্বর্ণা এবং মেহেদীর ভাবি আলমুন নাহার অ্যানি কেউই শঙ্কা মুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির পর চিকিৎসকরা তাদের দেখে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ডা. সামন্তলাল সেন বলেন: মেহেদির শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে। ঘাড়ে আঘাত রয়েছে। স্বর্ণার শ্বাসনালী পুড়ে গেছে। সারা শরীরে ব্যথা। অ্যানির ডান পায়ে ফ্র্যাকচার হয়েছে। শ্বাসনালীতে ইনজুরি আছে। হাসপাতাল থেকে ছুটির আগে তাদের শঙ্কামুক্ত বলা যাবে না। প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার মেডিকেল বোর্ড গঠন করার পর সিদ্ধান্ত হবে কিভাবে তাদের উন্নত চিকিৎসা দেওয়া হবে। অবস্থার উন্নতি হতে ছয় থেকে সাত সপ্তাহ সময় লাগবে।

শুক্রবার বিকাল পৌনে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তাদের ভর্তি করা হয়।

সংবাদ সম্মেলনে নেপালের দুর্ঘটনায় আহত বার্ন ইউনিটে ভর্তি রোগীদের সর্বশেষ অবস্থার কথা জানাচ্ছেন ডা. সামন্তলাল সেন

এর আগে কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদকে বৃহস্পতিবার ঢাকায় আনা হয়। বর্তমানে ঢামেক বার্ন ইউনিটের ভিআইপি-২ কেবিন চিকিৎসা নিচ্ছেন তিনি। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তাকে নিয়ে এখন পর্যন্ত কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় আহত ৪ জনকে ঢামেকে আনা হয়েছে।

Reneta

এছাড়াও দুর্ঘটনায় আহত ইয়াকুব আলিকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে।  রেজওয়ানুল হক নামে অপর একজনকে বুধবার রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া শুক্রবার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে বিমান দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদকে দেখার পর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমতে আহতদের চিকিৎসা সেবা দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। চিকিৎসা সেবায় যেন কোনো গাফিলতি না হয় সে ব্যবস্থাও আমরা করেছি। আমরা সর্বাত্মক চেষ্টা করব আহতদের দ্রুত সুস্থ করে তোলার। এছাড়া আহতদের মানসিক ও শারীরিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ উড়োজাহাজটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনার শিকার হয়।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫১। এর মধ্যে ২৮ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং ১ জন চীনা নাগরিক। চিকিৎসাধীন যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

উড়োজাহাজটিতে থাকা ৬৭ যাত্রীর মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপের এবং একজন চীনের নাগরিক। উড়োজাহাজটিতে ৬৭ যাত্রীর পাশাপাশি ৪ জন ক্রু ছিলেন বলে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: নেপালে উড়োজাহাজ দুর্ঘটনালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT