চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ঘোষণা ট্রাম্পের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

নির্বাচনী প্রচারণায় ন্যাটোকে কড়া ভাষায় আক্রমণ করলেও নিজের অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর আগের কথা থেকে ইউটার্ন নিয়ে এই জােটের প্রতি এবার নিজের সমর্থন প্রকাশ করেছেন তিনি। শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ঘোষণাও দেন ট্রাম্প।

সোমবার মার্কিন বিমানবাহিনী সদর দপ্তর পরিদর্শন করেছেন ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে স্ত্রী মেলানিয়ার সঙ্গে ছুটি কাটিয়ে হোয়াইট হাউজে ফেরার পথে টাম্পার ম্যাকডিল বিমান ঘাঁটিতে সৈনিকদের উদ্দেশে ‘ন্যাটো জোট’ এর প্রতি তার জোরালো সমর্থন জানান।

দায়িত্ব গ্রহণের পর প্রথম ছুটি কাটিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প টাম্পার ম্যাকডিল বিমান ঘাঁটিতে সৈনিকদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। সামরিক প্রধান হিসেবে প্রথমবার সেনা সদর পরিদর্শন শেষে ন্যাটোকে সমর্থনের পাশাপাশি নিজের নির্বাহী আদেশগুলোর সপক্ষে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। এছাড়া ‘আমেরিকাকে আবারও গ্রেট করে গড়ে তোলা’র প্রত্যয়ও ঘোষণা করেন।

ন্যাটো জোটের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ঘোষণা করলেও জোটভুক্ত দেশগুলোকে ন্যাটোর ব্যয় বহনে যথাযথ অর্থ প্রদানে উদ্যোগী হবারও আহ্বান জানিয়েছেন ট্রাম্প। “আমরা শুধু চাই সব ন্যাটো সদস্য যেন তাদের ওপর প্রযোজ্য আর্থিক বরাদ্দটি পুরোপুরি এবং যথাযথভাবে পরিশোধ করেন, যা তাদের অনেকেই করছেন না। অনেকে এর ধারেকাছেও নেই।”

আমেরিকাকে অগ্রাধিকারের মাধ্যমেই স্বাধীনতা, নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে বলে জানান ট্রাম্প। একই সঙ্গে শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি।

‘ইসলামি জিহাদি আন্দোলন’ দমনে তার প্রশাসন ভূমিকা রাখবে বলে জানান ট্রাম্প। মার্কিন নিরাপত্তার স্বার্থেই মুসলপ্রধান ৭টি দেশের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ ঘোষণার নির্বাহী আদেশ দেয়া হয়েছে বলে সৈনিকদের জানান মার্কিন প্রেসিডেন্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পন্যাটো
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT