চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিশালী পুঁজিবাজারের ভিত্তি স্থাপিত হয়েছে: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৮
অর্থনীতি
A A
অর্থমন্ত্রী

দেশে শক্তিশালী পুঁজিবাজার গড়তে না পারলেও এর শক্তিশালী ভিত্তি স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘বিনিয়োগ শিক্ষার গুরুত্ব ও বিনিয়োগকারীদের সুরক্ষা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাংলাদেশে এখনও শক্তিশালী পুঁজিবাজার গড়ে ওঠেনি মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, বিএসইসির বয়স ২৫ বছর হয়ে গেছে, এ সময়ের মধ্যে আমরা একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলেছি- এ কথা বলব না। তবে শক্তিশালী পুঁজিবাজারের ভিত্তি স্থাপিত হয়েছে।

তিনি বলেন, পুঁজিবাজারে দুইবার ধস নেমেছিল। এজন্য অনেকে চিন্তিত। এই চিন্তার ফসলই হলো সিকিউরিটি এক্সচেঞ্জ প্রায় ৮ বছর ধরে এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর চেষ্টা করছে। আমি খুশি এজন্য যে, এই প্রতিষ্ঠান অত্যন্ত ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে সংস্কার কার্যক্রম চালিয়ে গেছেন।

সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেভাবে গড়ে উঠছে, তাতে অতি শিগগিরই শক্তিশালী পুঁজিবাজার গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

মুহিত বলেন, আমাদের বিনিয়োগ আসলেই খুবই কম। এখন হয় তো ৩০ শতাংশ বিনিয়োগ করছি। তার মধ্যে ২২ শতাংশ বেসরকারি খাতের, বাকিটা সরকারের। প্রতিবেশী দেশগুলোতে বিনিয়োগের হার অনেক বেশি। ভারতে বিনিয়োগের হার সব সময় বেশি ছিল। ত্রিশের দশকেও ভারতের বিনিয়োগের হার ৩০ শতাংশের বেশি ছিল।

Reneta

‘‘যাই হোক আমরা একটু একটু করে ঠেলেঠুলে বিনিয়োগ প্রায় ৩০ শতাংশে নিয়ে এসেছি। আশা করছি, এটা আরও একটু বাড়বে এবং আর একটু বাড়লে আমাদের অর্থনীতির যে একটি ঊর্ধ্বগতি এসেছে এটা আরও বেগবান হবে, শক্তিশালী হবে।’’

তিনি বলেন, শেখ হাসিনার সরকার ১০ বছর ক্ষমতায় আছে নিরবচ্ছিন্নভাবে, এটা জাতির জন্য একটা সৌভাগ্য। এমন নিরবচ্ছিন্ন ক্ষমতায় না থাকলে, এ রকম ঊর্ধ্বগতি এতো সহজে পাওয়া যায় না। আরও পাঁচটি বছর যদি শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারি তাহলে বাংলাদেশ এমন একটি পর্যায়ে পৌঁছাবে সেখান থেকে ১০-১৫ বছরে একটি সমৃদ্ধশালী দেশ গড়ে উঠতে কোনো অসুবিধা হবে না।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, পুঁজিবাজারের স্বার্থে প্রয়োজন হলে বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত বা বন্ধ করা হবে।

বিনিয়োগকারীদের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোন কাজ না করার জন্য মার্চেন্ট ব্যাংকারদের প্রতি অনুরোধ জানিয়ে বিএসইসির চেয়ারম্যান বলেন, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য মিথ্যা হিসাব (ফলস অ্যাকাউন্ট) নিয়ে আসলে বিএসইসির কিছু করার থাকে না। এক্ষেত্রে নিরীক্ষক ও মার্চেন্ট ব্যাংকারদেরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। যাতে প্রাথমিক পর্যায়ে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা পায়।

একইসঙ্গে ৫ বছর লভ্যাংশ দেওয়ার সক্ষমতা নেই এমন কোম্পানিকে পুঁজিবাজার না আনার জন্য আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিঅর্থমন্ত্রীপুঁজিবাজারসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT